কলচেস্টার বিএনপির সভাপতি মিসবাহ উদ্দিন ও রচডেল বিএনপির সভাপতি মইন উদ্দিনকে শোকজ
প্রকাশিত হয়েছে : ০৩ নভেম্বর ২০২২
যুক্তরাজ্য বিএনপির কলচেস্টার শাখার সভাপতি মিসবাহ উদ্দিন ও রচডেল শাখার সভাপতি মইন উদ্দিনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) প্রদান করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে বিশ্বনাথ পৌরসভার নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করার অভিযোগে তাদের শোকজ করা হয়েছে।
যুক্তরাজ্য বিএনপির সহ-দপ্তর স¤পাদক সেলিম আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
এতে বলা হয়েছে, যুক্তরাজ্য বিএনপির কলচেস্টার শাখার সভাপতি মিসবাহ উদ্দিন ও রচডেল শাখার সভাপতি মইন উদ্দিন বিশ্বনাথ পৌরসভার নির্বাচনী প্রচারনায় অংশগ্রহণ করে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করার অভিযোগে কেন দলীয় পদ থেকে অব্যাহতি প্রদান করা হবে না তার কারণ দর্শীয়ে সন্তোষজনক লিখিত জবাব আগামী ১৪ দিনের মধ্যে যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও সাধারণ স¤পাদক বরাবর প্রেরণের নির্দেশ প্রদান করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি

