তৈমুছ আলী এমপি স্মৃতি সংসদ ইউকে’র সঙ্গে ছাত্রলীগ নেতা জাকির হোসাইনের মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ০৩ নভেম্বর ২০২২
আততায়ীদের হাতে নিহত বড়লেখা ও জুড়ী এলাকার সাবেক সংসদ সদস্য তৈমুছ আলী এমপির স্মৃতি রক্ষার্থে প্রতিষ্ঠিত তৈমুছ আলী স্মৃতি সংসদ ইউকের উদ্যোগে যুক্তরাজ্য সফররত বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক ও জুড়ী এলাকার বাসিন্দা এসএম জাকির হোসাইনের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ২৬ অক্টোবর পূর্ব লন্ডনের একটি হলে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্বে করেন তৈমুছ স্মৃতি সংসদ ইউকের সভাপতি ও সাবেক ছাত্রনেতা মোহিতুর রহমান মোহিত।
সংগঠনের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জাবেলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন।
এসময় তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগ সরকার সারাদেশের মতো জুড়ী ও বড়লেখায় ব্যাপক উন্নয়ন সাধন করেছে। প্রবাসীদের দাবী দাওয়ার ব্যাপারে তাদের নেত্রী অবহিত। তিনি বর্তমান সরকারকে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে দলের কাজ করার আহবান জানান।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামীলীগের সাংগঠনিক স¤পাদক আব্দুল আহাদ চৌধুরী, যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম সম্পাদক জামাল খান, লুৎফর রহমান, তাসবির আহমদ ফাহিম, আব্দুস সামাদ রাজু, মারুফ আহমদ পাপ্পু, মাহবুবুর রহমান, ফারুক আহমদ, নজরুল ইসলাম, মানিক মিয়া প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি

