রাজনগর ওয়েলফেয়ার সোসাইটির দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ২৭ অক্টোবর ২০২২
রাজনগর ওয়েলফেয়ার সোসাইটির দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন হয়েছে। গত ২৩ অক্টোবর রোববার কেমডেনের সমার্সটাউন ইউথ সেন্টারে অনুষ্ঠিত দ্বি-বার্ষিক সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আব্দুল হান্নান তরফদার।
এতে সাধারণ সম্পাদক রুহুল ইসলাম দুদুর পরিচালনায় সভায় সংগঠনের সভাপতি, সেক্রেটারি ও ট্রেজারার আব্দুস সালাম সংগঠনের বিগত দিনের কার্যক্রম ও একাউন্টসের বিস্তারিত বিবরণ প্রদান করেন।
সভায় উপস্থিত নেতৃবৃন্দ সংগঠনের ২৫ বছরের স্মৃতিচারণ করে সংগঠনের অবিচল সাফল্য গাথা নিয়ে আলোচনা করেন। এসময় তারা বিগত দুই বছরের সকল কার্যক্রমের ভূয়সি প্রশংসা করেন।
পরে নতুন কমিটি গঠনের কার্যক্রম শুরু হয়। এতে নির্বাচন কমিশনার হিসাবে উপস্থিত ছিলেন, সাবেক কাউন্সিলার ফজলুল করিম চৌধুরী অপু জেপি এবং বি ডাবিøউএ চেয়ারপার্সন ছালিক মিয়া। এতে বর্তমান কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও ট্রেজারারকে পুনরায় নির্বাচিত করা হয়। এছাড়া সবায় বেশ কিছু সিদ্ধান্ত গৃহিত হয়। এর মধ্যে সংগঠনকে চ্যারেটি রেজিস্টার করা, সংগঠনে পেট্রন হিসেবে সাইদুর রহমান রেনু ও আতাউর রহমান কুটির নাম ঘোষণা করে রাজনগর ওয়েলফেয়ার সোসাইটি ইউকের নতুন কন্সটিউশন পাস করা হয়। সর্বমোট ৫৯ সদস্য বিশিষ্ট ইসি সদস্যের নাম ঘোষনা করা হয়। নবনির্বাচিত কমিটির সদস্যরা কমিটির বাকী সদস্যদের নাম আগামী ইসি মিটিং এ ঘোষণা করবেন বলে সভায় জানানো হয়।
সভায় বক্তব্য রাখেন সাইদুর রহমান রেনু, আতাউর রহমান কুটি, এম এ মন্নান, মইনুল ইসলাম, মাকিনুর রশিদ, তারাউল ইসলাম, আবুল মুকিত ফারুক , রুহুল ইসলাম রুলু,শাহ চেরাগ আলী, আবুল কালাম, ময়না মিয়া,খায়রুল ইসলাম, মো: নজরুল ইসলাম, মকলিছ মিয়া, মারুফ হোসেন, মোস্তফা মহসিন মন্টু, দুলু চৌধুরী, হাজী মোহাম্মদ সেলিম, আক্তারুজ্জামান খান জাকির, ইকবাল হোসেন সাচ্ছু, মকলিসুর রহমান, দেলোয়ার হুসেন, ফয়জুল হক, শিপলু আহমদ, হিরু কোরেশী, সাজু কুরেশী, তবজু খান, ওয়ারিস আলী, মিজানুর রহমান, উজ্জ্বল আহমদ, ছিরাজ মিয়া প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি

