ডকল্যান্ড ব্যাডমিন্টন ক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল ও টি-শার্ট বিতরণ
প্রকাশিত হয়েছে : ২৭ অক্টোবর ২০২২
ডকল্যান্ড ব্যাডমিন্টন ক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল ও টি-শার্ট বিতরণ করা হয়েছে। গত ১৮ অক্টোবর সোমবার সন্ধ্যায় পূর্ব লন্ডনের এনসাইন ইয়ুথ সেন্টারে সদ্যপ্রয়াত ব্যাডমিন্টন প্লেয়ার জামাল আহমদের স্মরণে এ দোয়া মাহফিল ও টি-শার্ট বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ডকল্যান্ডস ব্যাডমিন্টন ক্লাবের চেয়ারম্যান শেখ তানভীর সিদ্দিকীর সভাপতিত্বে শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হারুনুর রহমান। উদ্বোধনী বক্তব্য রাখেন ডকল্যান্ডস ব্যাডমিন্টন ক্লাবের সেক্রেটারি আলী হোসেন।
এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডন ব্যুরো অফ টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ডেপুটি স্পীকার কাউন্সিলর হারুন মিয়া, কাউন্সিলর সাইফুর চৌধুরী (মাইল এন্ড), কাউন্সিলর লীলু আহমেদ তালুকদার (মাইল এন্ড), কাউন্সিলর শাহবীর শুভ হোসেন (ব্রমলি সাউথ), অ্যাম্পল প্রপার্টির স্বত্বাধিকারী আব্দুল হালিম, তাকওয়া ব্যাডমিন্টন ক্লাবের চেয়ারম্যান সাংবাদিক মো: আব্দুল মুনিম জাহেদী ক্যারল, বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব জাগলুল খান, তাকওয়া ব্যাডমিন্টন ক্লাবের সেক্রেটারি ফারুক ফুয়াদ চৌধুরী, রিবু জুনেদ আলতাফ। অনুষ্ঠানে আলোচনা ও দোয়া পরিচালনা করেন বিশিষ্ট ইসলামী স্কলার ইয়াকুব আলী।
অনুষ্ঠানে অতিথিরা মরহুম জামাল আহমেদের স্মরণীয় গল্প স্মৃতিচারণ করেন। ক্লাবের জার্সি বিতরণ করেন ডকল্যান্ডস ব্যাডমিন্টন ক্লাবের পৃষ্ঠপোষক আব্দুল হালিম (অ্যাম্পল প্রপার্টিজ)। সংবাদ বিজ্ঞপ্তি

