বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার শূরার অধিবেশন অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ২৭ অক্টোবর ২০২২
বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার মজলিসে শূরার অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। গত ২৩ অক্টোবর রোববার পূর্ব লন্ডনের মাইক্রো বিজনেস সেন্টারে শূরার অধিবেশন অনুষ্ঠিত হয়।
এতে সংগঠনের কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক ও যুক্তরাজ্য শাখার সভাপতি শায়খুল হাদীস প্রিন্সিপাল মাওলানা রেজাউল হকের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা মুফতি ছালেহ আহমদের পরিচালনায় অধিবেশনের শুরুতে পবিত্র কোরআন মাজিদ থেকে তেলাওয়াত করেন যুক্তরাজ্য শাখার সহসভাপতি মাওলানা মুহাম্মদ শাহনুর মিয়া।
শূরার অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও জামেয়া মাদানিয়া ইসলামিয়া কাজিরবাজার মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা সামিউর রহমান মুসা।
অধিবেশনে অন্যদের মধ্যে আলোচনায় অংশ গ্রহণ করেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যুক্তরাজ্য শাখার সহ সভাপতি আলহাজ্ব মাওলানা আতাউর রহমান, সহ সেক্রেটারি ব্যারিস্টার মাওলানা বদরুল হক, সহ সেক্রেটারি মাওলানা মুসলেহ উদ্দীন, সাংগঠনিক সম্পাদক মাওলানা মিছবাহুজ্জামান হেলালী, সহকারী বায়তুলমাল সম্পাদক মাওলানা আবুল কালাম আজাদ, প্রচার সম্পাদক মাওলানা মুহাম্মদ আল আমীন, সহকারী প্রচার সম্পাদক হাফিজ মাওলানা মুহিবুর রহমান মাছুম, নির্বাহী সদস্য হাফিজ মনজুরুল হক, হাফিজ শহির উদ্দিন, হাফিজ মনসুর আহমদ রাজা প্রমুখ।
মজলিসে শূরার অধিবেশনে কর্মসূচির মধ্যে ছিল দারসে কোরআন, অধস্তন শাখার রিপোর্ট পেশ ও পর্যালোচনা, যুক্তরাজ্য শাখার রিপোর্ট পেশ ও পর্যালোচনা, বায়তুলমাল রিপোর্ট পেশ ও পর্যালোচনা, সাংগঠনিক কার্যক্রমকে আরো গতিশীল ও সংগঠন সম্প্রসারণ করার লক্ষ্যে বিশেষ পরিকল্পনা গ্রহণ,হেদায়েতী বক্তব্য, মুহাসাবা। শূরার অধিবেশন থেকে নিরপরাধ কারাবন্দি দলের মহাসচিব শায়খুল হাদীস আল্লামা মামুনুল হক সহ গ্রেফতারকৃত সকল আলেম উলামা ও দলীয় নেতাকর্মীদের অবিলম্বে মুক্তি দিতে সরকারের প্রতি আহবান জানানো হয়। পরে সদ্য প্রয়াত সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য হাফিজ শহিদুর রহমানের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি

