জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীর সমর্থনে লন্ডনে জনসভা
প্রকাশিত হয়েছে : ২৭ অক্টোবর ২০২২
আসন্ন জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেনের সমর্থনে লন্ডনে জনসভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৯ অক্টেবর বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টায় পূর্ব লন্ডনের কলিংউড হলে যুক্তরাজ্যে বসবাসরত জগন্নাথপুরবাসী এই সভার আয়োজন করে।
এতে বিশিষ্ট শিক্ষাবিদ আব্দুল হান্নানের সভাপতিত্বে ও যুবনেতা জুবায়ের আহমেদের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ। প্রধান বক্তার বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ স¤পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী, লন্ডন আওয়ামী লীগের সভাপতি নুরুল হক লালা মিয়া, লন্ডন বাংলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মহিব চৌধুরী, কমিউনিটি ব্যক্তিত্ব আব্দুল মুকিত চুন্নু এমবিই, যুক্তরাজ্য আওয়ামী লীগের প্রচার সম্পাদক মাসুক ইবনে আনিস, প্রবাস কল্যাণ সম্পাদক আনসারুল হক, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক তারিফ আহমদ, পাইল গাঁও ইউনিয়নের চেয়ারম্যান মকলিছ মিয়া, সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তৈয়ব মিয়া কামালী, জগন্নাথপুর বৃটিশ বাংলা এডুকেশন ট্রাষ্টের সভাপতি মল্লিক শাকুর ওয়াদুদ, ইলিয়াছ মিয়া, আজিজুল হক,আব্দুর রহিম, সৈয়দ জুনাব রব্বানী, শাহ আলম কামালী, খলকু কামালী,শামীম আহমদ, সফিক আহমদ, তাহের কামালী, আক্সগুর আলী, সফিউল আলম বাবু, আনোয়ারুল ইসলাম, জান্নাতুল ইসলাম বাবুল, সৈয়দ আজিজুর রহমান শামীম, ছালেহ আহমদ, সৈয়দ তারেক আহমদ, আকিক খান, আব্দুল ওয়াহিদ, মান্না দে, আবু বক্কর খান, সৈয়দ বেলাল, হারিক কামালী, কামরুল ইসলাম, সারোয়ার কবির, আলী আসকর, আব্দুল ওয়াদুদ, আহমেদ আবুল লেইস, আবু ইয়াছিন সুমন, সৈয়দ আলফু মিয়া, কাজী শিপলু, আল মামুন, সুয়েব আহমদ, ময়নুল ইসলাম, সুমন আহমদ, রাসেদ আহমদ, আনোয়ার খান, এডভোকেট সুয়াইব আহমদ প্রমুখ।
সভায় বক্তারা আসন্ন জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেনকে বিজয়ী করার আহ্বান জানান। পাশাপাশি আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীকে দল থেকে বহিস্কারের দাবিও জানিয়েছেন। সংবাদ বিজ্ঞপ্তি

