সিলেট ডিস্ট্রিক্ট এসোসিয়েশন পোর্টসমাউথ’র ক্যারম প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ২৭ অক্টোবর ২০২২
সিলেট ডিস্টিক্ট এসোসিয়েশন’র উদ্যোগে বার্ষিক ক্যারম প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে গত ১৯ অক্টোবর বুধবার পিটারস ফিল্ডের দি প্যারাডাইস রেস্টুরেন্ট আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও বিশিষ্ট ক্যাটারার সমুজ আলী।
সংগঠনের সাধারণ সম্পাদক যুব সংগঠক নুরুল আলমের পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন এসডিএর সহ-সভাপতি আশরাফ এম লিটু, দেলোয়ার হোসেন বেগ,এ কে এম তারেক,অন্যতম স্পন্সর সৈয়দ হেলাল আহমেদ, সংগঠনের উপদেষ্টা খালেদ নজরুল ও আবুল হক প্রমুখ। দিনব্যাপী অনুষ্ঠিত খেলায় মোট ২০ টি জুটি অংশগ্রহণ করেছে।
খেলায় চ্যাম্পিয়ন মুরছালিন-হাছনাত জুটি, রানার্স আপ রেহন-হাফিজ নাসির জুটি ওদ্বিতায় রানার্স আপ বদরুজ্জামান সুহেল-সেলিম জুটির হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের আয়োজক ও অতিথিরা। পরে নৈশ্যভোজের আয়োজন করা হয়।
প্রসঙ্গত, পোর্টসমাউথে বসবাসরত সিলেট জেলার বাসিন্দাদের ঐক্য সংহতি ও পারস্পরিক যোাগাযোগ বৃদ্ধির লক্ষ্যে প্রায় ১৮ বছর আগে সিলেট ডিস্টিক্ট এসোসিয়েশন প্রতিষ্ঠা করা হয়। প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি খেলাধুলা ও সংস্কৃতি চর্চার পাশাপশি বাংলাদেশের বন্যা ও যেকোনো দুর্যোগে আর্থিক সহযোগিতা করে আসছে। এছাড়া পোর্টসমাউথ বসবাসরত সিলেটবাসীদের নিয়ে বিভিন্ন সময় অনুষ্ঠান করে থাকে। সংগঠনের কার্যক্রমকে আরো গতিশীল করতে সকলকে সদস্য হওয়ার আহবান জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তি

