ওসমানীনগর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর সমর্থনে যুক্তরাজ্য প্রবাসীদের মতবিনিময়
প্রকাশিত হয়েছে : ২৭ অক্টোবর ২০২২
সিলেটের ওসমানীনগর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী সিলেট জেলা যুবলীগ সভাপতি ভিপি শামীম আহমেদের সমর্থনে যুক্তরাজ্যে বসবাসরত ওসমানীনগর উপজেলার সর্বস্তরের প্রবাসীদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ১৮ অক্টোবর মঙ্গলবার পূর্ব লন্ডনের কলিংউড হলে সন্ধ্যা সাড়ে সাতটায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সাইফুল ইসলাম মহসিন।
এতে লন্ডন মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আনহার মিয়ার সভাপতিত্বে ও জামাল আহমেদ খাঁন, ফয়ছল হোসেন সুমনের যৌথ সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন রবিন পাল, আনছার আহমদ, নুর মিয়া, পান্না আহমদ, আনোয়ার আলী, হান্নান মিয়া, তাজির উদ্দিন মান্নান, অধ্যাপক মাসুদ আহমেদ, তোফায়েল আহমদ তোফা, আনছারুজ্জামান চৌধুরী, সেলিম চৌধুরী, ফখরুল ইসলাম মধু, সেলিম আহমদ খান, আফজাল হোসেন, নজমুল ইসলাম, নুরুল ইসলাম জিতু, দেলোয়ার হোসেন লিটন, ফয়জুল রহমান, মোঃ আয়াছ, আজাদুর রহমান, সাইফুল ইসলাম মহসিন, রুহুল আমিন দুলন, ছানা মিয়া, রুহেল আহমদ, কবির আহমদ, মোজাহিদ আলী লিটন, জুবায়েরুল ইসলাম মিলটন, আব্দুর রব, ছানা মিয়া, আহাদুর রহমান, সামছুল আলম রাজু, আশক আলি, মতিউর রহমান, সানুর আহমদ, শাহিন আহমদ, সাহেল তপাদার, আব্দুল মজিদ বার্মিংহাম ছাত্রলীগের সাধারণ স¤পাদক নোমান আহমদ, শাহজান আহমদ, দেলোয়ার হোসাইন প্রমুখ।
সভায় বক্তারা ওসমানীনগর উপজেলা নির্বাচনে শামীম আহমদ ভিপিকে বিজয়ী করতে সবধরনের সহযোগিতার আশ্বাস দেন। এছাড়া ওসমানীনগর উপজেলাবাসীর প্রতিও নৌকা প্রতিকে ভোট দিয়ে শামীম আহমদ ভিপিকে বিজয়ী করার আহবান জানান। সংবাদ বিজ্ঞপ্তি

