|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. ইউকে
  3. লন্ডনে গোলাপগঞ্জ উৎসব’র আয়োজন উপলক্ষে সংবাদ সম্মেলন

লন্ডনে গোলাপগঞ্জ উৎসব’র আয়োজন উপলক্ষে সংবাদ সম্মেলন

প্রকাশিত হয়েছে : ২০ অক্টোবর ২০২২

ব্রিটেনে গোলাপগঞ্জবাসীদের নিয়ে দ্বিতীয়বারের মতো গোলাপগঞ্জ উৎসব ২০২২-এর আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে গত ১৮ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যা ছয়টায় লন্ডন বাংলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনের শুরুতে গোলাপগঞ্জ উৎসব ২০২২ এর আয়োজক গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্টের নেতৃবৃন্দকে পরিচয় করিয়ে দেন ট্রাস্টের জেনারেল সেক্রেটারি আনোয়ার শাহজাহান। এসময় ট্রাস্টের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল বাছিত গোলাপগঞ্জ উৎসব আয়োজনের প্রয়োজনীয়তা তুলে ধরে কমিউনিটির নেতৃবৃন্দ এবং সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ট্রাস্টের জেনারেল সেক্রেটারি, লেখক সাংবাদিক আনোয়ার শাহজাহান। এসময় সংগঠনের পক্ষ থেকে আরো বক্তব্য রাখেন ট্রাস্টের ট্রেজারার বদরুল আলম বাবুল, কালচারাল সেক্রেটারি সালেহ আহমদ, বোর্ড মেম্বার সাংবাদিক মিছবা জামাল এবং প্রতিষ্ঠাতা সদস্য মাহমুদুর রহমান শানুর।

সংবাদ সম্মেলনে বলা হয়, ২০১৯ সালের ২৮ জুলাই গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্টের উদ্যোগে ব্রিটেনে প্রথমবারের মতো গোলাপগঞ্জ উৎসব এর আয়োজন করা হয়। আগামী ২৩ অক্টোবর দ্বিতীয় গোলাপগঞ্জ উৎসবে বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত গোলাপগঞ্জের অধিবাসীদের সামাজিক, অর্থনৈতিক ও পেশাগত সাফল্যকে তুলে ধরা হবে। উৎসবে ব্রিটেনপ্রবাসী গোলাপগঞ্জবাসী ছাড়াও বাংলাদেশ ও বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত গোলাপগঞ্জের বিশিষ্টজনরা উপস্থিত থাকবেন। গোলাপগঞ্জ উৎসব সফল এবং সবার অংশগ্রহণ নিশ্চিত করতে ইতিমধ্যে গোলাপগঞ্জের কমিউনিটি সংগঠক ও অ্যাক্টিভিস্টদের নিয়ে বেশ কয়েকটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ২২ অক্টোবর রোববার পূর্ব লন্ডনের ব্রাডি আট সেন্টারে বেলা সাড়ে ১১টা থেকে রাত ১১টা পর্যন্ত চলবে গোলাপগঞ্জ উৎসব। এতে থাকবে আলোচনা সভা, সেমিনার, প্রকাশনা অনুষ্ঠান, গুণীজনের কথা, গোলাপগঞ্জ ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী, সবজি বাগান প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ, গোলাপগঞ্জের মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা, গোলাপগঞ্জ পদক প্রদানসহ সাংস্কৃতিক অনুষ্ঠান।
গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট ইউকের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল বাছিত এবং জেনারেল সেক্রেটারি আনোয়ার শাহজাহান গোলাপগঞ্জ উৎসবে যথাসময়ে উপস্থিত থাকার জন্য সবাইকে অনুরোধ জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন লন্ডন বাংলা প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ ইমদাদুল হক চৌধুরী, সহ-সভাপতি রহমত আলী, সাধারণ সম্পাদক তাইসির মাহমুদ, সহ সম্পাদক সায়েম চৌধুরী, কোষাধ্যক্ষ সালেহ আহমদ, সহ-কোষাধ্যক্ষ মোহাম্মদ আব্দুল কাইয়ুম, ইসি মেম্বার আহাদ চৌধুরী বাবু, এটিএন বাংলা ইউকে’র রিপোর্টার খালেদ মাসুদ রনি, চ্যানেল এস টিভির রিপোর্টার ফয়ছল মাহমুদ, বিলাত টিভির রিপোর্টার আলাউর রহমান খান শাহিন, হাওয়া টিভির কিশোয়ার এনাম লিটন।

ইউকে এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

Issue 28. Year 12. 10-16 Oct.2025

Issue 28. Year 12. 10-16 Oct.2025

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top