চেতনায় বাংলাদেশ ইউকে’র কার্যকরি পরিষদ গঠন ও অভিষেক
প্রকাশিত হয়েছে : ২০ অক্টোবর ২০২২
চেতনায় বাংলাদেশ ইউকে’র কার্যকরী পরিষদ গঠন করা হয়েছে। এতে ভাষা গবেষক শওকত আলী তালুকদারকে সভাপতি ও নিউজ প্রেজেন্টার সুমনা সুমিকে সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন। গত ১৬ অক্টোবর রবিবার লন্ডনের একটি অভিজাত ভেন্যুতে পরিষদের নতুন কার্যকরী পরিষদের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন নুসাইবা ভূঁইয়া। পরে সমবেত কণ্ঠে দাঁড়িয়ে জাতীয় সংগীত পরিবেশনা করা হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেড ব্রিজের ডেপুটি মেয়র জোছনা ইসলাম, কাউন্সিলর শামস ইসলাম, ফয়জুর রহমান, শাম শিয়া আলী, আইঅন টিভি সিও আতাউল্লাহ ফারুক, হেড অফ নিউজ হেফাজুল করিম রাকিব, নিউজ এডিটর শেখ মহিতুর রহমান বাবলু, প্রাক্তন কাউন্সিলর আয়শা চৌধুরী, স্বপ্নিল চেয়ারম্যান শাহনাজ সুমি, বাংলাদেশী প্রবাসী কল্যাণ পরিষদ ইউকের চেয়ারম্যান আশিকুর রহমান ও বাঙ্গালী ইন্টারন্যাশনা’র চেয়ারম্যান সুলতানা আলী প্রমুখ।

অনুষ্ঠানে সঙ্গীত নিত্য ও কবিতা আবৃত্তি করেন একঝাঁক শিশু শিল্পী, স্থানীয় শিল্পী ও বাংলাদেশ থেকে আসা গুণী শিল্পীরা। সংবাদ বিজ্ঞপ্তি

