অভিজ্ঞ সোশ্যাল ওয়ার্কারদের জন্য সুযোগ
প্রকাশিত হয়েছে : ২০ অক্টোবর ২০২২
আপনি কি একজন অভিজ্ঞ সমাজকর্মী এবং আপনি একটি নতুন সুযোগ খুঁজছেন? টাওয়ার হ্যামলেটস লার্নিং একাডেমি অভিজ্ঞ সোশ্যাল ওয়ার্কারদের নিয়োগ দিচ্ছে। এই একাডেমির পক্ষ থেকে কর্মজীবনের চমৎকার অগ্রগতি এবং শেখার ও উন্নয়নের সুযোগ অফার দেয়া হয়, কর্মীদের ওপর বিনিয়োগ করা হয়, যাতে তারা তাদের সম্ভাবনা বৃদ্ধি এবং দক্ষতা অর্জন করতে পারে। লার্নিং একাডেমির নতুন যোগ্য সোশ্যাল ওয়ার্কারদের জন্য ৩ বছরের সহায়তা প্রদান করে থাকে। আগামী ৭ নভেম্বর সোমবার বিকাল সাড়ে ৫টায় অনুষ্ঠিতব্য আমাদের নিয়োগ-সন্ধ্যা ইভেন্টে যোগ দিন। এতে যোগ দিতে আগ্রহীরা ইভেন্টব্রাইট ডট কো ডট ইউকে ওয়েবসাইটে গিয়ে টাওয়ার হ্যামলেটস লার্নিং একাডেমি পেজে গিয়ে নিজেদের আসন বুক করতে পারবেন। সংবাদ বিজ্ঞপ্তি

