লন্ডনে জমকালো আয়োজনে তৃতীয় ‘আরতা’ অ্যাওয়ার্ডস অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ০৭ অক্টোবর ২০২২
লন্ডনে জমজমাট আয়োজনে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হলো এশিয়ান রেস্টুরেন্ট এন্ড টেকওয়ে (আরতা) এওয়ার্ড। এবার ন্যাশনাল চ্যাম্পিয়ান অ্যাওয়ার্ডস লাভ করেছে ইংল্যান্ডের হার্টফোড শায়ারের রুবি রেস্টুরেন্ট। গত ০২ অক্টোবর রোববার টেমসপারের দৃষ্টিনন্দন হোটেলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বৃটেনের বিভিন্নস্থান থেকে আসা বিশিষ্টজনেরা অংশ নেন।
আরতা কর্তৃপক্ষ দাবি করছেন, এই ট্রফি হচ্ছে ইন্ড্রাস্ট্রির এওয়ার্ড জগতে সবচেয়ে ব্যতিক্রম। এশিয়ান রেস্টুরেন্ট এন্ড টেকওয়ে এওয়ার্ড (আরতা)-এর সূচনা হয়েছিলো লন্ডন ওটু ইন্টারকন্টিনেন্টাল হোটেলে।
৫০ হাজার পাউন্ড মূল্যের সোনা খচিত ট্রফি হাতে পেয়ে এর ডিরেক্ট আবদুর রহমান বেশ উচ্ছ্বসিত। তিনি বলেন, এই এওয়ার্ড আমি আমার প্রিয় কাস্টমারদের উৎসর্গ করছি। আর আমার এই সাফল্যের পেছনের কারিগর আমার পিতা ও পরিবারকে স্মরণ করছি। এছাড়া নিজেদের ঐতিহ্য বজায় রেখে উন্নত ও বৈচিত্রময় খাবার পরিবশন করে আমরা কাস্টমারদের মন জয় করতে পেরেছি।
বিবিসি নিউজ প্রেজেন্টার সামান্তা সিমন্দ-এর পাশাপাশি এবার উপস্থাপনায় ছিলেন বিশ্বখ্যাত মেজিশিয়ান পল মার্টিন। পল ইতিমধ্যে প্রয়াত রানী এলিজাবেতসহ পুরো রাজকিয় পরিবারের উপস্থিতিতে উইনসার ক্যাসলে এক অনুষ্ঠানের মাধ্যমে আলাদা খ্যাতি পেয়েছেন। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন আরতা ফাউন্ডার ও শেফ অন লাইনের সিইও মোহাম্মদ মুনিম সালিক।

অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন আরতা ফাউন্ডার ও শেফ অন লাইনের সিইও মোহাম্মদ মুনিম সালিক। অনুষ্ঠানে ন্যাশনাল চ্যাম্পিয়ান অব দ্য চ্যাম্পিয়ান্স ছাড়াও ১৮টি রিজিওয়াল রেস্টুরেন্ট অব দ্য ইয়ার এওয়ার্ড ঘোষনা করা হয়। এছাড়া বিভিন্ন রিজিওনে শেফ অব দ্য ইয়ার এবং রিজিওনাল টেকওয়েকেও সম্মাননা প্রদান করা হয়।
এওয়ার্ড বিজয়ী রেস্টুরেন্টগুলো হলো, নর্দান আয়ারল্যান্ড-এ নিউ ডেলি, স্কটল্যান্ডে স্পাইস তান্দুরি,ওয়েলস-এর গ্রেন্ড সুলতান,নথ ইস্টে দ্য বাইন ইন্ডিয়ান কুজিন, নর্থ ওয়েস্টে মিলরো বালতি, ইস্ট মিডল্যান্ডে আশিয়ানা ইন্ডিয়ান এন্ড বাংলাদেশী রেস্টুরেন্ট, হাটফোড শায়ারে রুবি, ইস্ট এনগিøয়ায় পিপাসা, এসেক্স-এ বৃটিশ ইন্ডিয়ান রেস্টুরেন্ট, সাউথ ইস্টে তারানা বার এন্ড গ্রিল রেস্টুরেন্ট, সারে রিজিওনে তারানা লিং ফিল্ড,সাউথ সেন্ট্রালে রাধুনি, সাউথ ওয়েস্টে এলকম তান্দুরি, নর্থ লন্ডনে বেলিফ রেস্টুরেন্ট, সিটি এন্ড ইস্ট লন্ডনে বেংগল টাইগার,সাউথ লন্ডনে ইন্ডিয়ান রুম এবং ওয়েস্ট লন্ডনে মাদুস অব মেইফার। অনুষ্ঠানে অন্যতম আকর্ষন ছিলেন বৃটিশ এশিয়ান সুপরিচিত সংগিত শিল্পী নাবিদ কুনদো। এছাড়া বিভিন্ন পর্যায়ের বেশ কিছু সেলিব্রেটিও এওয়ার্ড অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানে সম্প্রতি মৃত্যু বরনকারী বৃটিশ কারী এওয়ার্ডের ফাউন্ডার ইনাম আলী এমবিই সহ ইন্ড্রাস্ট্রির কয়েকজন প্রয়াত নেতাকে স্মরণ করে বক্তৃতা করেন আরতা এম্বেসেডার জাকির খান।
অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন কনফেডারেশন অব বৃটিশ ইন্ড্রাস্ট্রিজ এর সাবেক প্রেসিডেন্ট লর্ড কিরন বিলোমোরিয়া, ইউকে বিসিসিআই’র চেয়ারম্যান ইকবাল আহমদ ওবিই, টাওয়ার হ্যামলেটসের স্পীকার কাউন্সিলার সাফি আহমদ, স্কটিস পালামেন্ট মেম্বার ফয়সল চৌধুরী এমবিই এবং আরতা এওয়ার্ডের প্রধানমত সহযোগি ওয়ার্ক পারমিট ক্লাউডের ফাউন্ডার ব্যারিস্টার লুতফুর রহমান।
আরতা এওয়ার্ড ফাউন্ডার মোহাম্মদ মুনিম সালিক বলেন, আমরা চেষ্টা করছি ইন্ড্রাস্ট্রির কল্যাণে ভূমিকা রাখতে। সাধারণ কাস্টমারের সাথে যোগসূত্রতা তৈরীতে উন্নত খাবার ও পরিবেশনের পাশপাশি মার্কেটিং এর বিষয়টি গুরুত্বপূর্ণ। আমাদের রিজিওনাল এবং ন্যাশনাল উইনার বা চ্যাম্পিয়ানরা স্থানীয় ও মেইনস্ট্রিম মিডিয়ায় যে কাভারেজ পান-তার মাধ্যমে তারা সেই মার্কেটিং-এ আরো বেশী সুবধিা পাবেন।
অনুষ্ঠানে আরো অংশ নেন আরতা জাজ যথাক্রমে অক্সফোর্ডব্রæক ইউনির্ভার্সিটিরি হসপিটালিটি ডিপাটম্যান্টের চেয়ার চেয়ার ডোনাল সোলন ও এক্সিকিউটিভ শেফ চাদ রহমান, ক্যামব্রিজ রিজিওনাল কলেজের শেফ লেকচারার গ্রাহাম টেইলর, সাবেক এমপি কিথ বাজ, চ্যানেল এস এর ফাউন্ডার মাহি ফেরদৌস জলিল, এটিন বাংলা’র সিইও হাফিজ আলম বক্স, এনটিভি’র সিইও সাবরিনা হোসেন, আরতা এম্বেসেডার ড: ওয়ালি তসর উদ্দিন ও আরতা কো ফাউন্ডার কদরুল ইসলাম এবং শেফ অন লাইনের মার্কেটিং ডিরেক্টর আখতারুজ্জামান।
অনুষ্ঠানে লর্ড কিরন বলেন, এই কিছুদিন আগেই আমরা কোভিডের কারণে বিপর্যস্ত ছিলাম। এখন এর পরিবর্তন আমাদের আশা জাগাচ্ছে। আর ইন্ডাস্ট্রির সামগ্রিক উন্নতিতে আরতা এওয়ার্ড-এর মতো নানা আয়োজন অনন্য ভূমিকা রাখবে। অনুষ্ঠানের চ্যারিটি পার্টনার তাফিদা রাকিব ফাউন্ডেশনকে সবশেষে ১০ হাজার পাউন্ডের চেক তুলে দেন মুনিম সালিক। সংবাদ বিজ্ঞপ্তি

