বার্মিংহামে এমপি হাবিবুর রহমানকে নাগরিক সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ৩০ সেপ্টেম্বর ২০২২
রাজু আহমেদ :: যুক্তরাজ্যে সফররত সিলেট-৩ আসনের এমপি হাবিবুর রহমান হাবিবকে এক নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়েছে। বার্মিংহামে দক্ষিণ সুরমা,বালাগঞ্জ ও ফেঞ্চুগঞ্জ ঐক্য পরিষদের উদ্যোগে গত ২৬ সেপ্টেম্বর বার্মিংহামের স্মলহীথের বিয়া লাউঞ্জে এই সংবর্ধনার আয়োজন করা হয়। এতে বার্মিংহামে বসবাসরত তাঁর নির্বাচনী এলাকার বিপুল সংখ্যক প্রবাসীসহ কমিউনিটির নেতৃবৃন্দরা অংশ নেন। সভায় সভাপতিত্ব করেন ঐক্য পরিষদের আহবায়ক সাবেক চেয়ারম্যান তারা মিয়া।
বার্মিংহাম আওয়ামীলীগের যুগ্ম স¤পাদক কামাল আহমদ ও ঐক্য পরিষদের যুগ্ম সচিব মিডল্যান্ডস যুবলীগের সাধারণ স¤পাদক সিরাজুল ইসলাম তসলুর সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন যুক্তরাজ্য আওয়ামীলীগের যুগ্ম সাধারণ স¤পাদক আনোয়াজ্জামান চৌধুরী। প্রধান বক্তা ছিলেন যুক্তরাজ্য আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি স¤পাদক ড: মিসবাউর রহমান মিসবা।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামীলীগের সদস্য আলহাজ্ব আজির উদ্দিন,মিডল্যান্ডস যুবলীগের সভাপতি হিফজুর রহমান খান, সাধারণ স¤পাদক নুরুল ইসলাম বেলাল, বার্মিংহাম আওয়ামীলীগের সাধারণ স¤পাদক মাহবুব আলম চৌধুরী মাখন, কভেন্ট্রি আওয়ামীলীগের সভাপতি মখদ্দছ আলী,কাউন্সিলর সাদেক মিয়া শামসু,সাইদুজ্জামান চৌধুরী সাইদ,আবুল হোসেইন,আব্দুল বারী আজাদ,নাসির আহমেদ প্রমুখ।
সংবর্ধিত অতিথি এমপি হাবিবুর রহমান হাবিব বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রবাসীদের ভালোবাসেন বলেই তাকে দলীয় মনোনয়ন দিয়েছেন। যার কারণে তিনি আজ এমপি হতে পেরেছেন। তিনি প্রবাস থেকেও দেশ ও জনগণের কল্যাণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য সকল প্রবাসীর প্রতি আহবান জানান।

