‘ইসলামী শিক্ষা ও নববী আদর্শ প্রচারে আনজুমানে আল ইসলাহ ইউকের অবদান অনস্বীকার্য’
প্রকাশিত হয়েছে : ৩০ সেপ্টেম্বর ২০২২
আনজুমানে আল ইসলাহ ইউকে’র এডভাইজরি কাউন্সিলের এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৫ সেপ্টেম্বর রোববার নর্থাম্পটন বাংলাদেশী এসোসিয়েশন হলে এই সভার আয়োজন করা হয়। `
সভায় সংগঠনের প্রেসিডেন্ট হযরত মাওলানা নজরুল ইসলামের সভাপতিত্বে ও জয়েন্ট সেক্রেটারি মাওলানা এমএ কাদির আল হাসানের উপস্থাপনায় সভায় সংগঠনের কার্যক্রম ও কর্মসূচির উপর রিপোর্ট পেশ করেন আনজুমানে আল ইসলাহ ইউকে’র সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ হাসান চৌধুরী।
সভায় এইডভাইজরি কাউন্সিলের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন আলহাজ বশির উদ্দীন আহমদ (লন্ডন), আলহাজ নাসির আহমদ (বার্মিংহাম), আলহাজ কারী আবদুল কাদির (লুটন), আলহাজ আবদুর রহীম (নর্থাম্পটন) এবং আলহাজ এমদাদ হোসাইন (বার্মিংহাম)।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আনজুমানে আল ইসলাহ ইউকে’র ভাইস প্রেসিডেন্ট মাওলানা ফখরুল হাসান রুতবাহ, মাওলানা ছাদ উদ্দীন সিদ্দিকী, হাফিজ কয়েছুজ্জামান, আলহাজ খুরশিদুল হক, বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাওলানা মুজতবা হাসান চৌধুরী নুমান, হযরত ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.) এর নাতি রুম্মান আহমদ চৌধুরী।

সভায় বক্তারা বৃটেনে ইসলামী শিক্ষা ও নববী আদর্শ প্রচারে আনজুমানে আল ইসলাহ ইউকে’র অবদানের কথা আলোচনা করেন এবং নতুন প্রজন্মকে দ্বীনের পথে পরিচালিত করতে আনজুমানে আল ইসলাহর কার্যক্রমকে আরো বেগবান করার প্রয়োজনীয়তা উল্লেখ করে বৃটেনের সচেতন মুসলিম সমাজকে এগিয়ে আসার আহবান জানান।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের জয়েন্ট সেক্রেটারি আলহাজ বদরুল ইসলাম, এডুকেশন এন্ড ট্রেনিং সেক্রেটারি মাওলানা আবদুল কাহহার, ট্রেজারার আলহাজ আবদুস সালাম, প্রেস এন্ড পাবলিসিটি সেক্রেটারি মাওলানা খায়রুল হুদা খান, মেম্বারশিপ সেক্রেটারি আফতাব উদ্দীন, ওয়েলফেয়ার সেক্রেটারি মিযান খান, কাউন্সিল মেম্বার মাওলানা আবদুল আউয়াল হেলাল, মাওলানা রফিক আহমদ, মাওলানা আবদুল কুদ্দুছ, শওকত সিদ্দীকী, আলহাজ আবদুল মুছাব্বির, কারী শরীফ উদ্দীন, কারী রুহুল আমীন, নর্থাম্পটন আল ইসলাহর প্রেসিডেন্ট কারী এবিএম বায়াজিদ প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি

