রানীকে সম্মান জানাতে লাইনে দাঁড়িয়ে থাকা মানুষের মাঝে মাহবুব আলী স্মৃতি সংসদের খাবার বিতরণ
প্রকাশিত হয়েছে : ২২ সেপ্টেম্বর ২০২২
ব্রিটেনের সদ্য প্রয়াত রানী দ্বিতীয় এলিজাবেথের প্রতি সম্মান জানাতে এসে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকা মানুষের মধ্যে খাবার পরিবেশন করেছে রিয়ার এডমিরাল মাহবুব আলী খান স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটি।
গত ১৮ সেপ্টেম্বর রোববার রাতে টাওয়ার ব্রিজ সংলগ্ন পয়েন্টে দাঁড়িয়ে থাকা মানুষদের মধ্যে পানি, কলা, আপেলসহ নানা পদের খাবার তুলে দেন সংগঠনের কর্মীরা।
সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবেদ রাজা’র নেতৃত্বে উপস্থিত ছিলেন সহসভাপতি ফয়সল আহমেদ, সেলিম আহমেদ, মোস্তাক আহমেদ, যুগ্ম সম্পাদক খালেদ চৌধুরী, প্রচার সম্পাদক এম আরিফ আহমেদ, মোহাম্মদ শাহনেওয়াজ জুয়েল, মশিউর রহমান, সামসুল হক, নাদিম কাউছার আলম প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি

