বার্মিংহামে তরুছায়া পঞ্চম ক্রীড়া মেলা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১৮ সেপ্টেম্বর ২০২২
সাহিদুর রহমান সুহেল:: ইংল্যান্ডের বার্মিংহামে বাংলাদেশের প্রাচীন ঐতিহ্যবাহী খেলাধুলা নিয়ে তরুছায়া পঞ্চম ক্রীড়া মেলা বার্মিংহাম-২০২২ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ক্রীড়া পরিষদ ইউকে সিআইসি’র আয়োজনে গত ১১ সেপ্টেম্বর রোববার ঐতিহাসিক স্মলহিথ পার্কে এ মেলার আয়োজন কর হয়। মেলার সার্বিক সহযোগিতায় ছিলো লন্ডন বাংলা প্রেসক্লাব, সোনালী সুপার মার্কেট, জি-১০ প্রিন্টার্স।
মেলার আনুষ্ঠানিক উদ্বোধনের পূর্ব মূহুর্তে সদ্য প্রয়াত ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে অতিথিরা রানির জন্য এবং মেলার টাইটেল ¯পনসর তরুছায়ার সভাপতি শেখ রওশন আরা নীপার স্বামী আব্দুল হাকিমের জন্য এক মিনিট নিরবতা পালন করেন। পাশাপাশি রানীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে অতিথিরা রানির জন্য খোলা শোক বইয়ে স্বাক্ষর করেন। শোক বইতে কমিউনিটি নেতৃবৃন্দের পাশাপাশি কাউন্সিলার মায়া আলী,কাউন্সিলার শাবিনা বানু এবং কাউন্সিলার আব্দুল জব্বার স্বাক্ষর করেন।
পরে ব্রিটেন ও বাংলাদেশের জাতীয় সংগীত গেয়ে ও লাল-সবুজের বেলুন উড়ানোর মাধ্যমে বার্মিংহাম কমিউনিটির নেতৃবৃন্দকে নিয়ে মেলা কমিটির আহŸায়ক এস এম খালিক উদ্দিন মেলার উদ্বোধন করেন। এবার পঞ্চম বারের মতো খোলা আকাশের নিচে ঐতিহাসিক স্মলহিথ পার্কে আয়োজিত ক্রীড়া মেলা মুখরিত হয়ে ওঠে সকলের পদচারণায়। শৈশবের স্মৃতি নিয়ে তরুণ-বৃদ্ধরা খেলেছেন তালের সাথে তাল মিলিয়ে। চমৎকার রৌদ্রোজ্জ্বল দিনে যেন প্রকৃতিও বাঙালির আবেগের অংশীদার হয়েছিল। ঐতিহ্যবাহী সব খেলায় অংশগ্রহণের মধ্য দিয়ে সকলেই যেন ফিরে গেলেন সোনালী শৈশবে।

ক্রীড়া মেলায় অন্যতম আকর্ষণ ছিল বার্মিংহাম বাংলাদেশ কমিউনিটি বনাম মেলা কমিটির মধ্যকার কাবাডি খেলা। মেলার বিশেষ আকর্ষণ সিলেটের জনপ্রিয় নাট্যাভিনেতা বেলাল আহমদ মুরাদ অংশ গ্রহন করেন। তিনি মহিলাদের সাথে ঐতিহ্যের আরেকটি খেলা হাড়ি ভাঙায় অংশ নেন। দেশীয় স্টল সেজেছিল ঐতিহ্যের খাবার নিয়ে। মেলায় দর্শক, শিশু-কিশোরদের জন্য আয়োজন ফ্রি রাখায় আগতরা মেলার ভ‚য়শী প্রশংসা করেন।
শৈশবের স্মতি নিয়ে শিশু-কিশোর, তরুণ-বৃদ্ধরা সর্ব শক্তি দিয়ে খেলেছেন হা-ডু-ডু-কানামাছি, হাড়ি ভাঙা, লুডু, বিস্কুট দৌড়, মিউজিকাল চেয়ার, দড়ি লাফ, বালিশ দৌড় কিংবা দৌড় প্রতিযোগিতা। খেলা শেষে পদক জয় করে শৈশবের স্মৃতি নিয়ে বাংলাদেশীদের বাড়ি ফেরা ছিল এ মেলার স্বার্থকতা।
মেলায় আগত দর্শকরা জানিয়েছেন, এবারের মেলা তারা উপভোগ করেছেন। আগামীতে সবার অংশগ্রহণেও যেন এরকম মেলার আয়োজন করা হয়।

