বৃহত্তর রংপুর সমিতি যুক্তরাজ্যের দ্বি-বার্ষিক সাধারণ সভা নতুন কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১৩ সেপ্টেম্বর ২০২২
বৃহত্তর রংপুর সমিতি যুক্তরাজ্যের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নতুন কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে । গত ১০ সেপ্টেম্বর শনিবার পূর্ব লন্ডনের হোয়াইটচ্যালের একটি রেস্টুরেন্টের হলরুমে এই সভার আয়োজন করা হয়।
সভার শুরুতে ব্রিটেনের রানীর মৃত্যুতে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর সাধারণ সদস্যদের অনুমোদনে নতুন কার্যকরী কমিটির সদস্যদের ক্রেস্ট দিয়ে বরণ করে নেওয়া হয়।
সংগঠনের সভাপতি শাহিন আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব দবিরুল ইসলাম চৌধুরী ওবিই । বিশেষ অতিথির বক্তব্য রাখেন লন্ডন-বাংলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও সাপ্তাহিক দেশ পত্রিকার সম্পাদক তাইসির মাহমুদ এবং টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক কাউন্সিলর ওয়াইসুল ইসলাম।
বৃহত্তর রংপুর সমিতি যুক্তরাজ্যের সাধারণ সম্পাদক তাহমেদুল করিম, কোষাধ্যক্ষ আশেক আলী ও সদস্য সাজ্জাদ সোহাগের যৌথ পরিচালানায় অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন সমিতির সিনিয়র সহসভাপতি এ বি সিদ্দিক, সহ-সভাপতি হাফিজুর রহমান, আতিকুর রাহমান, ডাঃ মোহাম্মদ আহসান উল্লাহ, হাসিবুল হাসান ও সহ-সাধারণ সম্পাদক তানভীর আহমেদ । সভায় অতিথিরা সমিতির উত্তরোত্তর সাফল্য কামনা করেন । পরে ডিনার ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

বৃহত্তর রংপুর সমিতি কার্যকরী পরিষদ :
আগামী ২০২২-২৪ মেয়াদের জন্য নির্বাচিত নতুন কমিটির নেতৃবৃন্দ হলেন সর্বজনাব সভাপতি এম. এস. আলম শাহিন, সিনিয়র সহ-সভাপতি এ. বি. সিদ্দিক, সহ-সভাপতি হাফিজুর রহমান, সহ-সভাপতি মোঃ আতিকুর রহমান ইমন, সহ-সভাপতি ডাঃ মোহাম্মদ আহসান উল্লাহ শাহ, সহ-সভাপতি মোঃ হাসিবুল হাসান, সাধারণ সম্পাদক তাহমেদুল করিম জয়, সহ-সাধারণ সম্পাদক তানভীর আহমেদ, কোষাধ্যক্ষ আশেক আলী, সহ-কোষাধ্যক্ষ সেলিনা আখতার শিমু
সাংগঠনিক সম্পাদক মোঃ মেহেদী হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক সুরভী ইয়াসমিন, ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ রোমিও ইসলাম, স্পোর্টস বিষয়ক সম্পাদক সৈয়দ দেলদার আলী এলি, সস্কৃতিক বিষয়ক সম্পাদক লিজা মাহবুব, আইন বিষয়ক সম্পাদক সুফী মোঃ মুনিরুজ্জামান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আশরাফুল আলম।
কার্যকরী সদস্য সর্বজনাব নাহিদ পারভীন চৌধুরী, ইসমত আরা, জেসমিন সুলতানা, সুমাইয়া শারমিন, খাজা শামসুজোহা প্রিন্স, মোঃ রাবিউল ইসলাম, মাহমুদ হাসান ও আয়েশা খন্দকার। সংবাদ বিজ্ঞপ্তি

