৪ নভেম্বর থেকে বাংলা নাট্যোৎসব এ সিজন অব বাংলা ড্রামা
প্রকাশিত হয়েছে : ১০ সেপ্টেম্বর ২০২২
আগামী ৪ নভেম্বর থেকে ২৭ নভেম্বর বারার বিভিন্ন ভেন্যুতে অনুষ্ঠিত হবে বার্ষিক বাংলা নাট্যোৎসব এ সিজন অব বাংলা ড্রামা। এই উৎসবে মঞ্চায়িত হবে অনেকগুলো নাটক। যেমন, আয়না আর্টস এর টেলিগ্রাম, যা হচ্ছে একজন নারীর দৃষ্টিকোণ থেকে অভিবাসন এবং আত্মনিয়ন্ত্রণের একটি অনুপ্রেরণামূলক গল্প। বাংলা কানেকশন সিআইসি-এর ১৯৭১ সালে বাংলাদেশে সংঘটিত গণহত্যাকে উপজীব্য করে রচিত পিয়ার আলীর ভাঙ্গা মুখ।
আরো থাকবে সুফি স্যুপের নাটক হাউ টু মেক রাইস, ম্যাসেজ কালচারাল গ্রæপ এর এ ব্রোকেন ড্রিম, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী ইউকে সংসদের অজ্ঞাতনামা: আইডেন্টিটি আন্নউন, মার্বেল সিনিউ লিমিটেড এর সার্কাস।

কুইন মেরি ইউনিভার্সিটি অব লন্ডন এর ডিপার্টমেন্ট অব ইংলিশ এন্ড ড্রামার সাথে পার্টনারশিপে এবং আর্টস কাউন্সিল ইংল্যান্ড এর সহযোগিতা টাওয়ার হ্যামলেটস কাউন্সিল আয়োজিত এই মাসব্যাপী বাংলা নাট্যোৎসবে থাকবে প্রদর্শনী, আলোচনা সভা, নাচ, গান, কবিতা আবৃত্তি সহ নানা আয়োজন। উৎসবের বিস্তারিত তথ্য জানতে হলে টাওয়ার হেমলেটসের ওয়েবসাইট ভিজিট করুন। সংবাদ বিজ্ঞপ্তি

