বেন্টওয়ার্থ কোর্ট অগ্নিকাণ্ডে সাহায্যকারী সাহসী ব্যক্তিদের সাথে দেখা করলেন মেয়র
প্রকাশিত হয়েছে : ১০ সেপ্টেম্বর ২০২২
বেথনাল গ্রীনের একটি ফ্ল্যাটে সম্ভবত গ্যাস বিস্ফোরনে উড়ে গিয়েছিল পুরো দেয়াল। ৮ তলা বিশিষ্ট টাওয়ার বøক থেকে কালো ধোঁয়ার কুন্ডলি বের হয়ে আসতে দেখে ভীত সন্ত্রন্ত হয়ে পড়েন বিল্ডিং এর বাসিন্দা ও প্রতিবেশিরা।
এমন সময় নিজের প্রাণের মায়াকে তুচ্ছ করে তিন সাহসী তরুণ ছুটে যান আগুনে জ্বলতে থাকা ভবনে ভেতরে এবং দরজায় দরজায় নক করে বাসিন্দাদের জীবন বাঁচানোর চেষ্টা করেন। এই তিন সাহসী তরুণ গত সপ্তাহে মালবারি প্লেসে সাক্ষাত করেন মেয়র লুৎফুর রহমানের সাথে।
এ প্রসঙ্গে মেয়র বলেন, এই যুবকদের সাথে দেখা করা আমার জন্য ছিলো সৌভাগ্যের বিষয়, যারা বেন্টওয়ার্থ কোর্টের আগুন থেকে বাসিন্দাদের উদ্ধার করেছিল। তাদের সাহসিকতা এবং পরোপকারিতা আমাদের মধ্যকার সবচেয়ে ভালো দিকেরই প্রতিচ্ছবি। গোটা টাওয়ার হ্যামলেটস তাদের জন্য গর্বিত। সংবাদ বিজ্ঞপ্তি

