টাওয়ার হ্যামলেটস হোমসের ভবিষ্যত সম্পর্কে আপনার অভিমত
প্রকাশিত হয়েছে : ১০ সেপ্টেম্বর ২০২২
নতুন মেয়রের ইশতেহারের একটি মূল অংশ ছিল টাওয়ার হ্যামলেটস হোমস্কে কাউন্সিলের নিয়ন্ত্রণে ফিরিয়ে আনার ব্যাপারে কনসালটেশন বা গণপরামর্শের আয়োজন করার প্রতিশ্রæতি। কাউন্সিল কী ধরনের হাউজিং ম্যানেজমেন্ট মডেল চায়, সে ব্যপারে সিদ্ধান্ত নেয়ার অধিকার ও দায়িত্ব রয়েছে কাউন্সিলের এবং এই বিবেচনাগুণো টিএইচএইচ এর কর্মক্ষমতা স¤পর্কে উদ্বেগের ফলাফল নয়।
কনসালটেশন বা পরামর্শের জন্য এখন আমাদের একটি বিস্তৃত প্রস্তাবিত সময়সূচি রয়েছে, যাতে বাসিন্দা, লীজহোল্ডার ও মূল স্টেকহোল্ডারদের অন্তর্ভ‚ক্ত করা হবে। শরতকালে ৮ সপ্তাহ ব্যাপি এই কনসালটেশন চালানোর পরিকল্পনা করা হয়েছে। এই পরামর্শের ফলাফলের আলোকে একটি প্রতিবেদন আগামী স্প্রিং বা বসন্তে কাউন্সিলের কেবিনেটকে সুপারিশগুলো অবহিত করতে সহায়তা করবে, যখন নির্বাচিত সদস্যদের সামনের দিকে এগিয়ে যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে বলা হবে।
এই বিষয়গুলি অগ্রগতির সাথে সাথে আমরা বাসিন্দাদের হালনাগাদ তথ্য অবহিত রাখা হবে। সর্বশেষ তথ্য জানতে অনুগ্রহ করে সোশ্যাল মিডিয়ায় টাওয়ার হ্যামলেটস কাউন্সিলকে অনুসরণ করুন এবং কাউন্সিলের রেসিডেন্টস নিউজলেটারে চোখ রাখুন। সংবাদ বিজ্ঞপ্তি

