ব্রিটেনে সাংবাদিকতায় অসামান্য অবদান রাখায় সম্মাননা পেলেন শামীম
প্রকাশিত হয়েছে : ০৬ সেপ্টেম্বর ২০২২
ব্রিটেনে সাংবাদিকতায় অসামান্য অবদান রাখায় নর্থাম্পটনের মেয়র সাংবাদিক এহসানুল ইসলাম চৌধুরী শামীমকে সম্মাননা প্রদান করেছেন। সম্প্রতি এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে নর্থাম্পটনের মেয়র ডেনিস মেরেডিথ তার গিল্ড হলের পার্লারে সাংবাদিক এহসানুল ইসলাম চৌধুরী শামীমের হাতে সম্মাননাপত্র তুলে দেন। চ্যানেল এস এর মাধ্যমে বিভিন্ন ধরনের তথ্যমূলক সংবাদ, সমস্যা ও প্রয়োজনীয়তাসহ নানা ধরনের রিপোর্টের জন্য তাকে এই সম্মাননা প্রদান করা হয়েছে।
এহসানুল ইসলাম চৌধুরী শামীম জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এস ও ব্রিটেন থেকে প্রকাশিত বাংলাদেশ প্রতিদিনের রিপোর্টার, দৈনিক উত্তরপূর্ব যুক্তরাজ্য প্রতিনিধি হিসেবে কাজ করছেন এবং তিনি লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য।
সাংবাদিক এহসানুল ইসলাম চৌধুরী শামীম এক প্রতিক্রিয়ায় বলেন ,ভালো রিপোর্ট করার তাগিদ সব সময়ই থাকে। একটি ভালো রিপোর্টের পেছনেই লেগে থাকার মানসিকতা থাকলে সেখানে কখনো একটি ভালো রিপোর্ট করা সম্ভব হয়। আর সেটা যখন পুরস্কার পায় তখন তা নি:সন্দেহে আনন্দ ও গর্বের।
এওয়ার্ড দেওয়ার জন্য নর্থাম্পটন মেয়র ডেনিস মেরেডিথ ও কাউন্সিলর নাজ ইসলামকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, এ ধরনের স্বীকৃতি কাজের স্পৃহা বাড়ায়।
প্রসঙ্গত, সাংবাদিক শামীম বাংলাদেশে অবস্থানকালে ১৯৯৫ সালে দৈনিক বৃহত্তর সিলেটের মানচিত্র পত্রিকায় স্টাফ রিপোর্টার হিসেবে কাজ শুরু করেন। এরপর তিনি দৈনিক যুগভেরী, জাতীয় দৈনিক বাংলাবাজার, দৈনিক শ্যামল সিলেট, আমার সিলেটসহ বিভিন্ন পত্রিকায় সুনামের সাথে কাজ করেছেন। এছাড়া বাংলামেইলটুয়েন্টিফোর নিউজ পোর্টালের যুক্তরাজ্য প্রতিনিধি হিসেবে তিনি কাজ করেছেন। সাংবাদিক শামীম ছিলেন সিলেট প্রেসক্লাবের সদস্য।
সাংবাদিক শামীম জীবনের ঝুঁকি নিয়ে করোনা ভাইরাসের কঠিন সময়ে মানুষকে সচেতন করার জ্ন্য অনেক রিপোর্ট চ্যানেল এস-এ করেছেন। তার অনেক রিপোর্ট সকলের কাছে প্রশংসিত হয়েছে। সাংবাদিক শামীম পিআইবি সহ অসংখ্য প্রতিষ্ঠানে সাংবাদিকের উপর প্রশিক্ষণ নিয়েছেন। অনুসন্ধানী রিপোর্ট খেলাধুলাসহ নানা ধরনের রিপোর্ট সুনামের সাথে করে আসছেন তিনি। এর আগে ও কমিউনিটিতে বিশেষ অবধান রাখার জন্য আর বেশ কয়েকটি অ্যাওয়ার্ড পেয়েছেন শামীম। সাংবাদিক শামীম এর দেশের বাড়ি সিলেট নগরীর শিবগঞ্জ সাদার পাড়ায়। বর্তমানে নর্থাম্পটনের ইস্ট হান্সবাড়িতে বসবাস করছেন। সংবাদ বিজ্ঞপ্তি

