সিলেট সিটি ক্লাব ইউকের কার্যকরি কমিটির সভা
প্রকাশিত হয়েছে : ০২ সেপ্টেম্বর ২০২২
সিলেট শহরে জন্ম নেয়া ও বেড়ে উঠা যুক্তরাজ্যে বসবাসরতদের সংগঠন সিলেট সিটি ক্লাব ইউকের কার্যকরি কমিটির এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৩০ আগস্ট মঙ্গলবার পূর্ব লন্ডনের লন্ডন বাংলা প্রেসক্লাবের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে সংগঠনের সভাপতি জাকির হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুবিন চৌধুরী ময়নার পরিচালনায় সভায় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে কয়েকটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সিদ্ধান্তগুলো হলো নতুন কমিটি গঠনের লক্ষ্যে একটি প্রস্তুতি কমিটি গঠন, আগামী ৫ সেপ্টেম্বর-২০২২ মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক অধ্যক্ষ এম আতাউর রহমান পীরের সাথে মতবিনিময় সভা, ঐদিনই কার্যকরি কমিটির সভার সিদ্ধান্ত হয়।
নির্বাচন প্রস্তুতি কমিটির সদস্যরা হলেন, সাবুল সামসুজ্জামান, বদর আলম খান পাপ্পু, জাকির হোসেন, মুবিন চৌধুরী ময়না, আব্দুল মুমিন, শাহিন মোস্তফা, আহাদ চৌধুরী বাবু।
সিলেট সিটি ক্লাব ইউকের জরুরী সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবুল সামসুজ্জামান, আব্দুল মুমিন, আশরাফ গাজী, শহিদুল ইসলাম মামুন, সুজাত আহমদ, তোফায়েল বাছিত তপু, তপু শেখ, এলাহী বক্স এনাম, আমির খসরু ইমন, এমরান আহমদ প্রমুখ। সভায় ক্লাবের পরবর্তি সভায় (আগামী ৫ সেপ্টেম্বর ২০২২) সকলকে উপস্থিত থাকার জন্য ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক অনুরোধ জানিয়েছেন। সংবাদ বিজ্ঞপ্তি

