নতুন চ্যারিটি সংগঠন ‘হেল্প ফর চেঞ্জ’ আনুষ্ঠানিক যাত্রা শুরু
প্রকাশিত হয়েছে : ০২ সেপ্টেম্বর ২০২২
বৃটেনের চ্যারিটি কমিশন কর্তৃক নিবন্ধিত ‘হেল্প ফর চেঞ্জ’ নামে একটি নতুন চ্যারিটি সংগঠনের যাত্রা শুরু হয়েছে। এ উপলক্ষে গত ২৭ আগষ্ট শনিবার পূর্ব লন্ডনের ভ্যালেন্স রোডস্থ এক কমিউনিটি হলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনের ডাইরেক্টর ও সিইও সলিসিটর আব্দুল আউয়াল তালুকদারের সভাপতিত্বে ও প্রধান উপদেষ্টা কে এম আবুতাহের চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট গবেষক ড: শাহ জালাল সরকার।
সভায় নতুন চ্যারিটি সংগঠনের কার্যক্রমকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন সাংবাদিক আফসর উদ্দিন, অধ্যাপক মোহাম্মদ ইয়াওর উদ্দিন, হাজী ফারুক মিয়া, মাস্টার আমীর উদ্দিন আহমদ, ডা: গিয়াস উদ্দিন আহমদ, মাস হেলথ এওয়ারনেসের সেক্রেটারী আব্দুল আউয়াল প্রমুখ। সভায় বক্তারা আর্থ মানবতার সেবায় ও স্বাস্থ্য সচেতনতা সৃষ্টিতে ‘হেল্প ফর চেঞ্জ’ এর ভুয়সী প্রশংসা করে সহযোগিতার আশ্বাস দেন। সংবাদ বিজ্ঞপ্তি

