দেশের গণতন্ত্র আজ হুমকির মুখে : সাবেক এমপি এম এ মুনিম চৌধুরী বাবু
প্রকাশিত হয়েছে : ০২ সেপ্টেম্বর ২০২২
রাজু আহমেদ, বার্মিংহাম :: জাতীয় পার্টির কেন্দ্রের ভাইস-চেয়ারম্যান ও হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির আহŸায়ক সাবেক এমপি এম এ মুনিম চৌধুরী বাবু বলেছেন, জাতীয় পার্টির শাসন আমলে এ দেশের মানুষের জন্য ছিল স্বর্ণ যুগ। আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে মানুষ এক অজানা আতঙ্কের মধ্যে বসবাস করছে। দেশের গণতন্ত্র আজ হুমকির সম্মুখীন। একমাত্র জাতীয় পার্টিই পারে বাংলাদেশের গণতন্ত্র রক্ষা করতে। দেশের উন্নয়ন, শান্তি এবং গণতন্ত্র রক্ষায় জিএম কাদের এমপিকে ক্ষমতায় দেখতে দেশের মানুষ উন্মুখ হয়ে আছে। এই অবস্থায় জাতীয় পার্টিকে আরো সুসংগঠিত এবং শক্তিশালী করার কোনো বিকল্প নেই।
তিনি গত ২২ আগস্ট সোমবার দুপুরে যুক্তরাজ্য বার্মিংহাম মিষ্টি দেশ রেস্টুরেন্টে বার্মিংহাম জাতীয় যুবসংহতির মত বিনিময় সভায় প্রধান অতিথি বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরও বলেন, জাতীয় পার্টি বার্মিংহাম আগের চেয়ে অনেক সুসংগঠিত লন্ডনের রাজনীতির পাশাপাশি নিজ জন্মভুমির দিকে নজর রাখবেন। এসময় জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য ও বার্মিংহাম মিডল্যান্ডস জাতীয় পার্টির সাধারণ স¤পাদক আব্দুল কাদির আবুল এর উদ্দেশ্যে তিনি বলেন, মৌলভীবাজার-৩ আসনে জাতীয় পার্টির কোনো প্রার্থীর নাম শুনা যাচ্ছেনা। আপনি দেশে গিয়ে সময় দেন জাতীয় পার্টির নেতাকর্মীসহ গরীব-দুঃখী মানুষের পাশে থেকে কাজ করেন যতটুকু সম্ভব।
মতবিনিময় সভায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন সিলেট জেলা জাতীয় পার্টির আহŸায়ক কুনু মিয়া। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য ও যুক্তরাজ্য জাতীয় পার্টির রাজনীতি উপদেষ্টা ফয়েজুল রহমান চৌধুরী এমবিই, জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য ও যুক্তরাজ্য জাতীয় পার্টির যুগ্ম আহŸায়ক আব্দুল কাদির আবুল, জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য নাসির উদ্দীন প্রমুখ।

