কার্ডিফে জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উদযাপন
প্রকাশিত হয়েছে : ০৭ আগস্ট ২০২২
লিমন ইসলাম :: বৃটেনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। গত ২৮ জুলাই বৃহস্পতিবার ওয়েলসের রাজধানী কার্ডিফ শহরের কার্ডিফ সিটি হলের কাউন্সিল চেম্বারে কার্ডিফের মেম্বার অব সেনেট জুলি মর্গান এবং ল্যান্ডফ নর্থ এর কাউন্সিলার দিলওয়ার আলীর যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করেন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক স¤পাদক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক (বিসিবি) শফিউল আলম চৌধুরী নাদেল।
অনুষ্ঠানে মাসুদাহ আলীর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে কার্ডিফের লর্ড মেয়র রাইট অনারেবল কাউন্সিলার গ্রাহাম হিনচি এবং লেডি মেয়রেস অ্যান হিনচি, এইচ এম লর্ড লেফটান্যান্ট সাউথ অব গøামরগান এম এস মরফর্ড মেরেডিথ, বৃটেনের বাংলাদেশের হাই কমিশনার হ্যার এক্সেলেন্সি সাঈদা মুনা তাসনিম এর পক্ষ থেকে হাইকমিশনের প্রেস মিনিষ্টার আসেকুন নবী চৌধুরী, কনস্যুলার এসোসিয়েশন (অনারারী রয়েল থাই কনসাল) এর ভাইস প্রেসিডেন্ট থিও কলিয়ানড্রিস, প্রফেসার মিনা উপাধায়াইয়া (অবিই), প্রফেসর উজো লওবি, ইউনিভার্সিটি অব সাউথ ওয়েলস ইন্টারন্যাশনাল অফিস থেকে জো পালে, কার্ডিফ এন্ড ভেল কলেজ থেকে নিক এইষ্টনসহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
এদিকে কাউন্সিল লিডার কাউন্সিল হো থমাস সহ ক্রস পার্টির কয়েকজন সেনেড মেম্বার ও কাউন্সিলার আসতে না পারায় দু:খ প্রকাশ করে বার্তা পাঠিয়েছেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বৃটেনের কার্ডিফ ইন্টারন্যাশনাল ম্যাদার ল্যাংগুয়েজ মনুমেন্ট ফাউন্ডার্স ট্রাষ্ট তথা শহীদ মিনার কমিটির সভাপতি আলহাজ্ব আনোয়ার আলী, নিউপোট আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ মোহাম্মদ তাহির উল্লাহ, বিশিষ্ট লেখক ও সাংবাদিক দেওয়ান ফয়সল, সাবেক কাউন্সিলার সাইফুর রহমান, সোয়ানসী আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সেক্রেটারি আব্দুর রহমান মনা, কার্ডিফ বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল হান্নান, গ্রেটার সিলেট কাউন্সিল ইন ইউকের সাউথ ওয়েলসের সাবেক সেক্রেটারি শেখ মোহাম্মদ আনোয়ার, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আসাদ মিয়া, নিউপোট যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ শাফি কাদির, সিনিয়র সহ সভাপতি শেখ আব্দুর রউফ তালুকদার, সোয়ানসী যুবলীগের সভাপতি শামীম আহমদ ও সাধারণ স¤পাদক ফেরদৌস রহমান প্রমুখ।
উল্লেখ্য, অনুষ্ঠানে কার্ডিফ ছাড়া ও ওয়েলসের সোয়ানসী, পোর্ট টালবট, নিউপোর্ট, ও বৃষ্টল থেকে প্রচুর লোকের সমাগম হয়। বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে সভার কাজ শুরু হয়। এরপর বড় পর্দায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো তুলে ধরা হলে অতিথিরা মনোযোগ সহকারে তা দেখেন। এরপর পর্দায় দেখানো হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট মেয়ে শেখ রেহানার লেখা একটি কবিতা পাঠ করেন শেখ রেহানার বড় বোন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সভায় বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক স¤পাদক শফিউল আলম চৌধুরী নাদেলসহ সকল বক্তারা সংক্ষেপে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করে বলেন, আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্ম বার্ষিকীতে তার আত্মার মাগফেরাত কামনা করছি এবং সেই সাথে দোয়া করি আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। অনুষ্ঠান শেষে কেক কাটেন আয়োজকের পক্ষ থেকে জুলি মর্গান এম এস। এরপর উপস্থিত সবার মাঝে কেক বিতরণ করা হয়।
এদিকে বৃটেনের কার্ডিফ ইন্টারন্যাশনাল ম্যাদার ল্যাংগুয়েজ মনুমেন্ট ফাউন্ডার্স ট্রাষ্ট তথা শহীদ মিনার কমিটির সেক্রেটারি সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর অসুস্থতার কারণে অনুষ্ঠানে উপস্থিত থাকতে না পারায় মূল আয়োজকদের পক্ষ থেকে অনুষ্ঠানে দূঃখ প্রকাশ করে উনার দ্রæত সুস্থতা কামনা সহ বাংলাদেশ থেকে আগত গুরুত্বপূর্ণ প্যাকেট ও কেক মকিস মনসুর এর বাসভবনে পৌঁছে দেওয়া হয়।
উল্লেখ্য, এই জন্মবার্ষিকী ২০২০ সালের মার্চ মাসে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনা মহামারীর কারণে তা সম্ভব হয়ে ওঠেনি। এরপর বিভিন্ন কারণে গত বছরও সম্ভব হয়ে ওঠেনি। তাই এ বছর উদযাপন করা হলো।

