সিলেটে চার ঘন্টার ভার্চুয়াল সভা করলো আওয়ামী লীগ
প্রকাশিত হয়েছে : ২৪ জুন ২০২০
সিলেট, ২৩ জুন :: প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেটে চার ঘন্টার ভার্চুয়াল সভা করলো সিলেট জেলা আওয়ামী লীগ। মঙ্গলবার দুপুরে সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খানের উদ্যোগে আয়োজিত সভায় দলের প্রবীণ ও নবীন নেতারা ছাড়াও কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং দুই জন মন্ত্রীও এতে অংশনেন।
ভার্চুয়াল সভায় বক্তারা বলেন- গণমানুষের অধিকার আদায় ও জনগণের কল্যাণেই আওয়ামী লীগ সবসময় কার্যক্রম পরিচালনা করেছে এবং সে ধারা অব্যাহত থাকবে। করোনা কালেও আওয়ামী লীগ নেতাকর্মীরা মানুষের পাশে রয়েছে।
ভার্চুয়াল সভায় সভাপতিত্ব করেন সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট লুৎফুর রহমান। সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খানের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন- দলের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী ইমরান আহমদ এমপি, দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম নাদেল, সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, মাহমুদুস সামাদ চৌধুরী কয়েস এমপি, সাবেক সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী সহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের সিনিয়র নেতারা।
এদিকে ভার্চুয়াল সভা শেষে নাসির উদ্দিন খান জানিয়েছেন- করোনা কালে অনেকেরই সঙ্গে দেখা হয়নি। ভার্চুয়াল সভায় অনেকেই এসে অংশ নিয়েছেন। দল এবং দেশকে নিয়ে তাদের ভাবনার কথা তুলে ধরেছেন। এতে করে দল আরো গতিশীল হবে বলে মনে করেন তিনি।

