সিলেটে করোনায় যুক্তরাজ্য প্রবাসীর মৃত্যু
প্রকাশিত হয়েছে : ২৩ জুন ২০২০
সিলেট, ২৩ জুন :: সিলেটে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার দু’দিনের মাথায় যুক্তরাজ্য প্রবাসী তখলিছ মিয়া (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) ভোররাত ৪টার দিকে সিলেট নগরের আখালিয়ার মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
সিলেটের বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। মৃত্যুকালে তিনি ৪ ছেলে, ২ মেয়ে, দেশে-বিদেশে অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
এদিকে সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে আজ সকাল সাড়ে ১১টায় জানাজার নামাজ শেষে বিশ্বনাথে পারিবারিক কবরস্থানে তখলিছ মিয়ার দাফন সম্পন্ন হয়।
তখলিছ মিয়ার বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়নের বাউসি গ্রামের বাসিন্দা ও স্থানীয় পীরের বাজারের ‘তখলিছ মিয়া অ্যান্ড সন্স’র স্বত্ত্বাধিকারী। গত জানুয়ারি মাসের শেষের দিকে দেশে ফেরেন যুক্তরাজ্য প্রবাসী তখলিছ মিয়া। পরবর্তিতে করোনার প্রাদুর্ভাবের কারণে তার আর যুক্তরাজ্যে যাওয়া হয়নি।
গত ১৮ জুন জ্বর ও শ্বাসকষ্ট হওয়ায় তখলিছ মিয়া মাউন্ট এডোরা হসপিটালে ভর্তি হন। গত রোববার (২১) জুন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে তার নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়।

