সিলেটে একদিনে রেকর্ড ৬৬ জনের করোনা শনাক্ত
প্রকাশিত হয়েছে : ০৬ জুন ২০২০
নিজস্ব প্রতিবেদক, সিলেট, ০৬ জুন :: সিলেট জেলায় একদিনে রেকর্ড ৬৬ জনের করোনা শনাক্ত হয়েছে। আজ শনিবার (৬ জুন) সিলেট ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে ১৮৪টি নমুনা পরীক্ষার পর ফলাফলে ৬৬ জনের করোনা পজেটিভ আসে। যা সিলেট জেলায় একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড।
আক্রান্তদের মধ্যে সিলেট সদরের ৫৯ জন, বিয়ানীবাজারের ৩ জন, ফেঞ্চুগঞ্জের ৩ জন ও গোয়াইনঘাট উপজেলার ১ জন রয়েছেন। এ নিয়ে সিলেট জেলায় করোনায় আক্রান্ত রোগী সংখ্যা দাঁড়ালো ৮৪৯ জনে।
এসব তথ্য নিশ্চিত করেছেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায়।

