সিলেটে আরও ৪৭ জনের করোনা শনাক্ত, মোট ১৫৯১
প্রকাশিত হয়েছে : ০৫ জুন ২০২০
নিজস্ব প্রতিবেদক, সিলেট, ০৫ জুন :: সিলেট জেলায় একদিনে আরও ৪৭ জনের করোনা শনাক্ত হয়েছে। আজ ০৫ জুন শুক্রবার সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে ১৮৪টি নমুনা পরীক্ষায় তাদের করোনা পজেটিভ আসে।
এ নিয়ে সিলেট জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৮৩১ জনে।
আক্রান্তদের মধ্যে সিলেটের জকিগঞ্জের ১৮ জন, সদর উপজেলার ১৫ জন, জৈন্তাপুরের ২ জন, গোয়াইনঘাটের ১১ জন ও বিয়ানীবাজার উপজেলার ১ জন রয়েছেন।
এ তথ্য নিশ্চিত করেছেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায়।
এদিকে শুক্রবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) পিসিআর ল্যাবে ৮৩টি নমুনা পরীক্ষায় ২২ জনের করোনা পজেটিভ আসে। সবমিলিয়ে সিলেট বিভাগে আজ শুক্রবার পর্যন্ত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১৫৯১ জন।

