সুনামগঞ্জে আরও ৩১ জনের করোনা শনাক্ত
প্রকাশিত হয়েছে : ০৪ জুন ২০২০
নিজস্ব প্রতিবেদক, সিলেট, ০৪ জুন :: সুনামগঞ্জে নতুন করে আরও ৩১ জনের করোনা শনাক্ত হয়েছে। ০৪ জুন বৃহস্পতিবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) পিসিআর ল্যাবে ১৮৮টি নমুনা পরীক্ষায় তাদের করোনা পজেটিভ আসে। আক্রান্তরা সবাই সুনামগঞ্জের বিভিন্ন উপজেলার বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক জিয়াউল ফারুক জয়।

