সিলেটে আরও ৫৫ জনের করোনা শনাক্ত
প্রকাশিত হয়েছে : ০৪ জুন ২০২০
নিজস্ব প্রতিবেদক, সিলেট, ০৩ জুন :: সিলেটে চিকিৎসক-পুলিশসহ আরও ৫৫ জনের করোনা শনাক্ত হয়েছে। বুধবার (০৩ জুন) সিলেট ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে ১৮২টি নমুনা পরীক্ষায় ৫৫ জনের করোনা পজেটিভ আসে। এ নিয়ে সিলেট জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬৮১ জনে।
আক্রান্তদের মধ্যে সিলেট সদর উপজেলায় ও মহানগরে ৩৯ জন, বিয়ানীবাজার ৭ জন, গোলাপগঞ্জ ৫ জন, জৈন্তাপুর ১ জন, গোয়াইনঘাট ১ জন, বিশ্বনাথ ১ জন এবং চুনারুঘাট ১ জন রয়েছেন। চুনারুঘাটের এ ব্যক্তি সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
আক্রান্তদের মধ্যে দুইজন চিকিৎসক ও কয়েকজন পুলিশ সদস্যও রয়েছেন।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় বিষয়টি নিশ্চিত করেছেন।

