এবার মেয়র আরিফের স্ত্রী শ্যামা হক করোনায় আক্রান্ত
প্রকাশিত হয়েছে : ০২ জুন ২০২০
নিজস্ব প্রতিবেদক, সিলেট, ০২ জুন :: সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর স্ত্রী শ্যামা হক চৌধুরী করোনায় আক্রান্ত হয়েছেন। ২ জুন মঙ্গলবার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় তাঁর করোনা পজেটিভ আসে। বর্তমানে তিনি শ্যামা হক বাসায় রয়েছেন।
সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত ২৭ মে সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের সহধর্মীনি আসমা কামরানের করোনা করোনা হয়। আসমা কামরানও বাসায় আইসোলেশনে রয়েছেন।

