সিলেটে করোনায় ১৮ জনের মৃত্যু, আক্রান্ত ৯৪৭
প্রকাশিত হয়েছে : ৩১ মে ২০২০
নিজস্ব প্রতিবেদক, সিলেট :: প্রাণঘাতি করোনাভাইরাসে সিলেটে এ পর্যন্ত ৯৪৭ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ১৮ জনের মৃত্যু হয়েছে। সর্বশেষ রোববার সকালে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে আক্রান্ত এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি সিলেটের বিয়ানীবাজার উপজেলার বাসিন্দা।
সিলেটে বিভাগে মৃত ১৮ জনের মধ্যে শুধু সিলেট জেলায় মারা গেছেন ১৪ জন। এছাড়া ৩ জন মৌলভীবাজার ও ১ জন হবিগঞ্জের।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, ৩১ মে রোববার সকাল পর্যন্ত সিলেট বিভাগে ৯৪৭ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে সিলেটে ৫৩৪ জন, সুনামগঞ্জে ১৪৪ জন, হবিগঞ্জে ১৭১ জন ও মৌলভীবাজারে ৯৮ জন।
সিলেট বিভাগে করোনা আক্রান্তদের মধ্যে ১২২ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে ৫১ জন সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে, সুনামগঞ্জের বিভিন্ন হাসপাতালে ৩৮ জন, হবিগঞ্জের হাসপাতালে ৩১ জন ও মৌলভীবাজারে ২ জন।
সিলেট বিভাগে রোববার সকাল পর্যন্ত ২৫০ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেটে ৫৯ জন, সুনামগঞ্জে ৬১ জন, হবিগঞ্জে ৮৭ জন ও মৌলভীবাজারে ৪৩ জন।
বর্তমানে হোম কোয়ারেন্টিনে অবস্থান করছেন ১৪৭১ জন। এর মধ্যে সিলেটে ৪৪১, সুনামগঞ্জে ৪৮৭, হবিগঞ্জে ১৮৫ ও মৌলভীবাজারে ৩৫৮ জন।
স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আনিসুর রহমান বলেন, গতকাল শনিবার সিলেটে আরও ৭৩ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এছাড়া বর্তমানে ১ হাজার ৪৭১ জনকে হোম কোয়ারেন্টিনে আছেন।

