সিলেটে নতুন করে আরও ২১ জনের করোনা শনাক্ত
প্রকাশিত হয়েছে : ২০ মে ২০২০
নিজস্ব প্রতিবেদক, সিলেট :: সিলেটে আরও ২১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের ল্যাবে পরীক্ষায় তাদের করোনা পজেটিভ আসে।
আক্রান্ত ২১ জনই সিলেট জেলার। এরমধ্যে বিশ্বনাথ থানাপুলিশের ৭ সদস্য রয়েছেন। এছাড়াও সিলেট কেন্দ্রীয় কারাগারের দুইজন কারারক্ষী ও মহানগর পুলিশের একজন পুলিশ সদস্য আজকের রিপোর্টে পজেটিভ। বাকিরা সিলেট সদর, ফেঞ্চুগঞ্জ, দক্ষিণ সুরমা ও গোলাপগঞ্জ উপজেলার বাসিন্দা।
ওসমানী হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মঙ্গলবার ওসমানীর ল্যাবে ১৮৫ জনের শরীরের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ২১ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে।

