সিলেটে আরও ১২ জনের করোনা শনাক্ত, মোট ৪৩৩
প্রকাশিত হয়েছে : ১৮ মে ২০২০
নিজস্ব প্রতিবেদক, সিলেট :: সিলেট বিভাগে আরও ১২ জনের করোনা শনাক্ত হয়েছে। সোমবার সিলেট ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় আরও ১২ জনের করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে সিলেটের সদর উপজেলার ৭ জন, বিশ্বনাথের চারজন ও নবীগঞ্জের একজন বলে জানা গেছে। এ নিয়ে সিলেট বিভাগের মোট ৪৩৩ জনের করোনা শনাক্ত হলো।
এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক হিমাংশু লাল রায়।
তিনি বলেন, সোমবার (১৮ মে) ওসমানীতে মোট ৯৩টি নমুনা পরীক্ষা করা হয়েছিলো। এরমধ্যে ১২টি পজেটিভ আসে।
এ নিয়ে সিলেট জেলা ১৬৫ জন, সুনামগঞ্জে ৭৫ জন, হবিগঞ্জ ১৩২ জন ও মৌলভীবাজারে ৬১ জন রোগী শনাক্ত হলেন। বিভাগের ৪৩৩ রোগীর মধ্যে মারা গেছেন ৭ জন ও সুস্থ হয়েছেন ৯২ জন। হাসপাতালে ভর্তি রয়েছেন ১৫৪ জন।

