সিলেটে নতুন করে আক্রান্ত ১৮ জন
প্রকাশিত হয়েছে : ১৬ মে ২০২০
নিজস্ব প্রতিবেদক, সিলেট :: সিলেটে নতুন করে আরও ১৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনিবার (১৬ মে) সিলেট ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে ৯৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ১৮ জনের শরীরে করোনা ধরে পড়ে।
আক্রান্ত ১৮ জনের মধ্যে ওসমানীর মেডিকেল কলেজ হাসপাতালের ২ নার্স, শামসুদ্দিন হাসপাতালের ১ জন ব্রাদার রয়েছেন। বাকি অন্যান্যরা সিলেট জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা।
এসব তথ্য জানিয়েছেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায়।

