সিলেটে করোনা উপসর্গ নিয়ে আরও এক ব্যক্তির মৃত্যু
প্রকাশিত হয়েছে : ১৮ এপ্রিল ২০২০
সিলেট, ১৮ এপ্রিল :: করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে সিলেটের শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালের করোনা ইউনিটের আইসোলেশনে থাকা এক ব্যক্তি মৃত্যু হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) সকালে তিনি মারা যান। নিহতের বাড়ি সিলেটের কানাইঘাট পৌরসভার বায়ুমপুর গ্রামে।
শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) সুশান্ত কুমার মহাপাত্র বলেন, ওই ব্যক্তি করোনার উপসর্গ নিয়ে শুক্রবার (১৭ এপ্রিল) রাতে হাসপাতালে ভর্তি হন। সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তিনি বলেন, তার নমুনাও সংগ্রহ করা করেছে। নমুনা পরীক্ষার পর রোববার (১৯ এপ্রিল) রিপোর্টি জানা যাবে।

