সিলেটে বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ১৮ এপ্রিল ২০২০
নিজস্ব প্রতিবেদক, সিলেট :: সিলেটে বজ্রপাতে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন ১০-১২ জন। শনিবার (১৮ এপ্রিল) দুপুরে জালালাবাদ থানার কালারুকা গ্রামের পাশে হাওরে ধান কাটার সময় বজ্রপাতের ঘটনা ঘটে।
নিহতরা হলেন ইউনিয়নের পুরান কালারুকার পূর্ব উত্তরপাড়ার শমসের আলী (৫৮) ও তার ছেলে ছয়ফুল আহমদ (১২)।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. জেদান আল মুসা এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, আজ দুপুরে কালারুকা পশ্চিম হাওরে (উনাখাওরি বিল) ধান কাটতে যান শমসের আলী ও ছয়ফুল আহমদ। এ সময় কালবৈশাখীর ঝড়ের সাথে প্রচণ্ড বজ্রপাত হতে থাকে। বজ্রপাতে বাবা ও ছেলে ঘটনাস্থলেই মারা যান।

