সিলেটে আইসোলেশনে থাকা করোনা ‘সন্দেহে’ লন্ডন প্রবাসী নারীর মৃত্যু
প্রকাশিত হয়েছে : ২২ মার্চ ২০২০
দেশ ডেস্ক: সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে করোনা ভাইরাস সাসপেক্ট (সন্দেহে) লন্ডন ফেরত এক নারী (৬১) মারা গেছেন। শনিবার দিবাগত রাত সাড়ে ৩টায় আইসোলেশনে থাকা অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
শামসুদ্দিন হাসপাতালে সিনিয়র স্টাফ নার্স আব্দুল খালেক এ তথ্য নিশ্চিত করেছেন।
নগরীর শামীমাবাদ এলাকার ওই নারী গত ৪ মার্চ লন্ডন থেকে দেশে ফেরেন। ১০ দিন ধরে জ্বর, সর্দি, কাশি ও শাসকষ্টে ভুগছিলেন তিনি। গত ২০ মার্চ শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি হন ওই নারী। অবস্থার উন্নতি না হওয়ায় তাকে আইসোলেশনে রেখেছিলেন ডাক্তাররা। তিনি জানান, রোববার আইইডিসিআর’র সিলেটে এসে তার রক্তের নমুনা সংগ্রহ করার কথা ছিল।

