না ফেরার দেশে মাওলানা তাফাজ্জুল হক হবিগঞ্জী
প্রকাশিত হয়েছে : ০৫ জানুয়ারি ২০২০
নিজস্ব প্রতিবেদক, সিলেট :: উপমহাদেশের শীর্ষ হাদিস বিশারদ ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহ সভাপতি মাওলানা তাফাজ্জুল হক হবিগঞ্জী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ রোববার বিকেল পৌনে ৫টার দিকে তিনি ইন্তেকাল করেছেন।
সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মাওলানা তাফাজ্জুল হক হবিগঞ্জী শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন। তার অবস্থার অবনতি হলে আজ রবিবার বিকালে হবিগঞ্জ থেকে সিলেট শহরে হাসপাতালে নিয়ে আসা হচ্ছিল। পথিমধ্যে শেরপুরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
জানা গেছে, মাওলানা তাফাজ্জুল হক হবিগঞ্জী উপমহাদেশের শীর্ষ হাদিস বিশারদ। তিনি জামেয়া আরাবিয়া উমেদনগর টাইটেল মাদরাসা হবিগঞ্জ এর প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ও শায়খুল হাদিস। তিনি হবিগঞ্জে মাদানী নগর মহিলা মাদরাসাও প্রতিষ্ঠা করেন।
মরহুমের জানাযার নামাজ সোমবার সকাল ১০ ঘটিকায় হবিগঞ্জের উমেদনগর মাদরাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

