|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. কেন্দ্রীয় আওয়ামী লীগে সিলেটের ৭ নেতা

কেন্দ্রীয় আওয়ামী লীগে সিলেটের ৭ নেতা

প্রকাশিত হয়েছে : ২৭ ডিসেম্বর ২০১৯

সিলেট, ২৬ ডিসেম্বর :: আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির আরও ৩২ জনের নাম ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার রাতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলন তাদের নাম ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দ্বিতীয় দফা নাম ঘোষণা হলেও কমিটিতে আরও সাতটি পদ পুরন হয়নি। এর মধ্যে রয়েছে সাংগঠনিক সম্পাদকের একটি, ধর্ম, শিল্প-বাণিজ্য ও কোষাধ্যক্ষ।

আগামী কয়েক দিনের মধ্যেই এই চার পদে নাম ঘোষণা করা হবে বলে তিনি জানান।

এদিকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনিবাহী কমিটিতে ৩ উপদেষ্টাসহ স্থান পেয়েছেন সিলেটের ৭ নেতা। এরমধ্যে নুরুল ইসলাম নাহিদ আগেই প্রেসিডিয়াম সদস্য হয়েছিলেন। আর উপদেষ্টা কমিটিতে সিলেটের সিলেটের তিন নেতা আবুল মাল আবদুল মুহিত, ইনাম আহমেদ চৌধুরী ও সৈয়দ আবু নসর।

বৃহস্পতিবার রাতে ঘোষিত পূর্ণাঙ্গ কমিটিতে ঠাঁই হয় সিলেটের আরও তিন নেতার। এরমধ্যে সাংগঠনিক সম্পাদক হয়েছেন সাবেক ছাত্রনেতা শফিউল আলম চৌধুরী নাদেল। আর সদস্য পদ ধরে রেখেছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান। নতুন করে কেন্দ্রীয় সদস্য হয়েছেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ডা. মুশফিক হোসেন চৌধুরী।

গত ২০ ও ২১ ডিসেম্বর আওয়ামী লীগের কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের শেষ দিনে ৮১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটির মধ্যে ৪২টি পদে নাম ঘোষণা করা হয়। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ঘোষণা করা হয় পূর্ণাঙ্গ কমিটি। ২১ ডিসেম্বর ঘোষিত কমিটিতে সিলেটের একমাত্র নেতা হিসেবে কমিটিতে ঠাঁই পান নুরুল ইসলাম নাহিদ। তিনি প্রেসিডিয়াম সদস্য হন। আগের কমিটিতেও প্রেসিডিয়াম সদস্য ছিলেন নাহিদ।

কাউন্সিলে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সৈয়দ আবু নসর ও বিএনপি থেকে আসা ইনাম আহমেদ চৌধুরী।

জাতীয় কাউন্সিলের পাঁচদিন পর বৃহস্পতিবার কার্যনির্বাহী সংসদের ৩৯টি শূন্য পদের ৩২টি প্রকাশ করা হয়েছে।

এর মধ্যে আছেন সিলেটের তিনজন। তাঁরা হলেন- সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, কেন্দ্রীয় নির্বাহী সদস্য বদর উদ্দিন আহমদ কামরান ও ডা. মুশফিক হোসেন চৌধুরী (হবিগঞ্জ)।

নাম ঘোষণা শেষে ওবায়দুল কাদের বলেন, দলের পুর্নাঙ্গ কমিটি নিয়ে আগামী ৩রা জানুয়ারি টুঙ্গিপাড়ায় যাওয়ার কথা ছিলো। কিন্তু নেত্রীর নিদের্শে আবহাওয়াজনিত সমস্যার কারণে ওইদিন যাওয়া হচ্ছে না। তবে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের নব নির্বাচিত কেন্দ্রীয় কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকে টুঙ্গিপাড়া যাওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে।

এর আগে ২১শে ডিসেম্বর জাতীয় সম্মেলনের কাউন্সিল অধিবেশনে নবম বারের মতো সভাপতির দায়িত্ব নেন শেখ হাসিনা। সাধারণ সম্পাদক হিসেবে ওবায়দুল কাদের মনোনীত হন। পরে দলের নব নির্বাচিত সভাপতি কেন্দ্রীয় কমিটির অধিকাংশ কর্মকর্তার নাম ঘোষণা করেন। বাকি পদগুলো পরবর্তীতে পুরণ করা হবে বলে জানান।

প্রচ্ছদ এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

Issue 28. Year 12. 10-16 Oct.2025

Issue 28. Year 12. 10-16 Oct.2025

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top