|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. এখন ঘরে ঘরে ক্যাসিনো, প্রকল্পের নামে চলছে লুটপাট: সিলেটে মির্জা ফখরুল

এখন ঘরে ঘরে ক্যাসিনো, প্রকল্পের নামে চলছে লুটপাট: সিলেটে মির্জা ফখরুল


প্রকাশিত হয়েছে : ২৪ সেপ্টেম্বর ২০১৯

নিজস্ব প্রতিবেদক, সিলেট :: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এখন ঘরে ঘরে ক্যাসিনো। একেকজনের কাছ থেকে শত শত কোটি টাকা উদ্ধার হচ্ছে। তিনি বলেন, ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা লুটপাটের রাজনীতি করছেন। মেগা প্রকল্পের নামে এখন মেগা লুটপাট চলছে।

তিনি ২৪ সেপ্টেম্বর মঙ্গলবার বিকালে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে সিলেটের রেজিস্ট্রারি মাঠে আয়োজিত বিএনপির বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, আওয়ামী লীগ জনগণের রায়কে ডাকাতি করে ক্ষমতায় বসে আছে। তারা সংবিধানও লঙ্ঘন করেছে। এই সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে যাচ্ছে প্রতিনিয়ত। এই অবৈধ সরকারকে আন্দোলনের মাধ্যমে সরিয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্ত করে আনতে হবে।

মির্জা ফখরুল বলেন, দেশের মানুষের কোনও নিরাপত্তা নেই। প্রতিদিন সড়কে ৫০ থেকে ৬০ জন মানুষ মারা যাচ্ছেন। সরকার গ্যাস, বিদ্যুৎ ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়াচ্ছে, এসবের কারণে জনগণ শান্তিতে নেই।

সরকার বিচার ব্যবস্থাকে দলীয় করণ করে রেখেছে দাবি করে মির্জা ফখরুল বলেন, দেশে ন্যায়বিচার নেই। ন্যায়বিচার থাকলে অযথা বিএনপির নেতাকর্মীদের হয়রানি করা হতো না। অন্যায়ভাবে সরকারের নির্দেশে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগারে মিথ্যা ও সাজানো মামলা দিয়ে বন্দি করে রাখা হয়েছে। তারা চায় বিএনপিকে ধ্বংস করতে। এই সরকার জনগণের প্রতিপক্ষ। স্বাধীনতার পর এই আওয়ামী লীগই তাদের বিরোধী মতকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল।

রোহিঙ্গা ইস্যু নিয়ে তিনি বলেন, রোহিঙ্গারা দুই বছরের বেশি সময় ধরে এদেশে আছে। একজন রোহিঙ্গাকেও ফেরত পাঠাতে পারেনি সরকার। এটা সরকারের কূটনৈতিক ব্যর্থতা বলে উল্লেখ করেন তিনি।

এর আগে বেলা সাড়ে ৩টার দিকে সমাবেশেস্থলে পৌঁছান মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির কেন্দ্রীয় নেতারা। সমাবেশে যোগ দিতে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ থেকে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এসে উপস্থিত হন।

সমাবেশে খালেদা জিয়ার মুক্তির পাশাপাশি তারেক রহমানের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও নতুন নির্বাচনের দাবি জানানো হয়। এ সময় নেতারা নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর সন্ধান দাবি করেন।

সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, এই সরকার ক্ষমতায় থাকলে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি মিলবে না। তারেক রহমান দেশে ফিরতে পারবেন না। তাই আগে আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটাতে হবে।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, আদালতের ওপর রাজনৈতিক প্রভাবের কারণে বেগম খালেদা জিয়াকে মুক্ত করা যাচ্ছে না। রাজপথে আন্দোলনের মাধ্যমে তাকে মুক্ত করতে হবে।

সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ভাইস চেয়ারম্যান ডা.এ জেড এম জাহিদ হোসেন, মোহাম্মদ শাহজাহান, চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, ড. মুহম্মদ এনামুল হক চৌধুরী, আব্দুল হক, সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন, সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলন, জাতীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, মজিবুর রহমান, শফিউদ্দিন চৌধুরী, মিজানুর রহমান চৌধুরী, সিলেট নগর বিএনপির সভাপতি নাসিম হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামীম সিদ্দিকী, সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামীম, সাধারণ সম্পাদক আলী আহমেদ প্রমুখ।

 

প্রচ্ছদ এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

Issue 28. Year 12. 10-16 Oct.2025

Issue 28. Year 12. 10-16 Oct.2025

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top