সিলেট চেম্বার নির্বাচন: মর্যাদার লড়াইয়ে বিজয়ী হলেন যারা
প্রকাশিত হয়েছে : ২২ সেপ্টেম্বর ২০১৯
নিজস্ব প্রতিবেদক, সিলেট :: সিলেটে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের পরিচালনা পরিষদের দ্বি-বার্ষিক (২০১৯-২০২১) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ২১ সেপ্টেম্বর শনিবার নগরীর ধোপাদীঘির পাড়ের ইউনাইটেড কমিউনিটি সেন্টারে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ সম্পন্ন হয়।
ভোট গণনার পর রাত ১১ টার দিকে বিজয়ীদের নাম ঘোষণা করেন নির্বাচন বোর্ডের চেয়ারম্যান এডভোকেট মো. নাসির উদ্দিন খান।
মর্যাদাপূর্ণ এ ভোটের লড়াইয়ে ২২টি পরিচালক পদে মোট ৪১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
প্রাপ্ত ফলাফল অনুযায়ী অর্ডিনারী শ্রেণি থেকে বিজয়ী হয়েছেন-হুমায়ুন আহমেদ, আলীমুল এহছান চৌধুরী, মুশফিক জায়গীরদার, এহতেশামুল হক চৌধুরী, ফালাহ উদ্দিন আলী আহমদ, মো. সাহিদুর রহমান, মো. আব্দুর রহমান (জামিল), মো. নজরুল ইসলাম, খন্দকার ইসরার আহমদ রকি, আবু তাহের মো. শোয়েব, ফখর উস সালেহীন নাহিয়ান ও মো. মামুন কিবরিয়া সুমন।
এছাড়া এসোসিয়েট শ্রেণি থেকে বিজয়ী হয়েছেন- মো. এমদাদ হোসেন, মাসুদ আহমদ চৌধুরী (মাকুম), আতিক হোসেন, চন্দন সাহা, পিন্টু চক্রবর্তী ও আব্দুর রহমান।
ট্রেড গ্রুপ শ্রেণি থেকে বিজয়ী হয়েছেন- তাহমিন আহমদ, মো. আমিনুজ্জামান জোয়াহির ও ওয়াহিদুজ্জামান চৌধুরী এবং টাউন এসোসিয়েশন শ্রেণি থেকে শমশের জামাল।
এদিকে সিলেট চেম্বারের নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে আয়োজনে সার্বিক সহযোগিতার জন্য সিলেট চেম্বারের প্রশাসক আসাদ উদ্দিন আহমদ ও নির্বাচন বোর্ডের চেয়ারম্যান এডভোকেট মোঃ নাসির উদ্দিন খান স্থানীয় প্রশাসন, পুলিশ প্রশাসন, র্যাব, ডিজিএফআই, এনএসআই, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, সুশীল সমাজ, নির্বাচনের প্রার্থী ও ভোটারগণ সহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়েছে।
ফলাফল ঘোষণাকালে উপস্থিত ছিলেন আপীল বোর্ডের চেয়ারম্যান এডভোকেট এ কে এম শমিউল আলম, নির্বাচন বোর্ডের সদস্য এডভোকেট সৈয়দ শামীম আহমদ, এডভোকেট মোঃ জুনেল আহমদ, আপীল বোর্ডের সদস্য এডভোকেট মোঃ রাজ উদ্দিন ও হারুন আল রশিদ দীপু।
নির্বাচনী তফসিল অনুযায়ী আগামী ২৩ সেপ্টেম্বর সোমবার বিকাল ৩টায় নির্বাচিত পরিচালকদের মধ্য থেকে সভাপতি, সিনিয়র সহ সভাপতি ও সহ সভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

