মৌলভীবাজারের বড়লেখায় নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে দুই কিশোরীর মৃত্যু
প্রকাশিত হয়েছে : ১০ জুন ২০১৯
নিজস্ব প্রতিবেদক, সিলেট :: মৌলভীবাজারের বড়লেখায় নানাবাড়ি বেড়াতে গিয়ে পানিতে ডুবে দুই কিশোরীর মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে ১১টায় বড়লেখা উপজেলার উত্তর পকুয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বড়লেখা উপজেলার হলদিরপার গ্রামের আব্দুল আহাদের মেয়ে লামিয়া আক্তার (১৪) এবং বিয়ানীবাজার উপজেলার জলঢুপ গ্রামের ময়না মিয়ার মেয়ে শাম্মি আক্তার (১২)। নিহতরা সম্পর্কে খালাতো বোন।
স্থানীয় সূত্রে জানা গেছে, পরিবারের সাথে লামিয়া ও শাম্মি বড়লেখার উত্তর পকুয়া গ্রামে তাদের নানা বাড়িতে বেড়াতে আসে। সোমবার সকালে তারা পুকুরে গোসল করতে নামে। সাঁতার না জানায় দু’জনই পানিতে ডুবে যায়। পরে স্বজনরা তাদের লাশ উদ্ধার করে বিয়ানীবাজার হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাজপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পুলিশ পরিদর্শক) মো. মোশাররফ হোসেন।

