|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. বিজেপির ঐতিহাসিক প্রত্যাবর্তন ঘটতে চলেছে

বিজেপির ঐতিহাসিক প্রত্যাবর্তন ঘটতে চলেছে


প্রকাশিত হয়েছে : ২৩ মে ২০১৯

দেশ ডেস্ক: ভারতে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে জাতীয় গণতান্ত্রিক জোট এনডিএ-র ঐতিহাসিক প্রত্যাবর্তন ঘটতে চলেছে। গতবারের প্রবল মোদি হাওয়ায় পাওয়া ফলকেও ছাপিয়ে যাচ্ছে এবারের ব্র্যান্ড মোদিকে সামনে রেখে লড়াই করা বিজেপির ফল। বিজেপি এককভাবেই পেতে চলেছে ২৮৩টি আসন। গতবার তারা পেয়েছিল ২৮২টি আসন। আর জোট হিসেবে জাতীয় গণতান্ত্রিক জোট এনডিএ পেতে চলেছে ৩৪৮টি আসন। এনডিএ-র শরিকরা সবাই ভালো ফল করার দিকে এগিয়ে চলেছে বলে জানা গেছে। অন্যদিকে, বিরোধীরা প্রবল গেরুয়া ঝড়ে বিপর্যয়ের মুখে। কংগ্রেস গতবারের চেয়ে ৮টি আসন বেশি পেয়ে ৫২টিতে এগিয়ে থাকলেও জোট হিসেবে সংযুক্ত প্রগতিশীল জোট ইউপিএ-র ৮৮ আসনে আটকে থাকার সম্ভাবনাই প্রবল। অন্যান্য দলগুলো এগিয়ে রয়েছে ১০৬টি আসনে। তেলেগু দেশম নেতা চন্দ্রবাবু নায়ডু, তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বহুজন সমাজ পার্টির নেত্রী মায়বতী বা সমাজবাদী পার্টির অখিলেশ যাদবরা যে মহাজোট গড়ার চেষ্টায় ছিলেন, তাদের নিজেদের রাজ্যেই শোচনীয় ফলের মুখোমুখি হতে হয়েছে।

পশ্চিমবঙ্গসহ উত্তরপূর্ব ভারতে আসন সংখ্যা বৃদ্ধির যে লক্ষ্য বিজেপি নিয়েছিল তাতেও তারা সফল হয়েছে। পশ্চিমবঙ্গে বিজেপি ১৯টি আসনে এগিয়ে তৃণমূল কংগ্রেসের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে বলে জানা গেছে। যে উত্তরপ্রদেশে মায়াবতী ও অখিলেশের জোটের কাছে বিজেপি উড়ে যাবে বলে বলা হচ্ছিল তাও ভুল প্রমাণ করে বিজেপি ৫০-র বেশি আসনে জয়ের দিকে এগিয়ে চলেছে। জোট পেতে পারে মাত্র ২৫টির মতো আসন। কংগ্রেসের সঙ্গে জোট না গড়ার মাশুল যে মায়াবতী ও অখিলেশকে দিতে হচ্ছে সেটা স্পষ্ট হয়েছে। তবে এনডিএ এবং ইউপিএ জোটের বাইরে থাকা বিজু জনতা দল, তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি এবং ওয়াইএসআর কংগ্রেস এবারের নির্বাচনে ভালো ফল করতে চলেছে। মাত্র একমাসের বেশি সময় আগে রাজস্থান, মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়ে কংগ্রেস ক্ষমতায় এলেও লোকসভা নির্বাচনে এই রাজ্যগুলোতে বিজেপি অসম্ভব ভালো ফল করতে চলেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। আসামে এনআরসি নিয়ে প্রবল বিতর্ক তৈরি হলেও সেখানে বিজেপি শরিকদের সঙ্গে নিয়ে ভালো ফলের দিকে এগিয়ে চলেছে।

বিজেপি তথা এনডিএর এই ভূমিধস সাফল্যের সমীকরণ কী? রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, কারণ একাধিক। প্রথমত, অঞ্চলভিত্তিক ভাগ করলে গোবলয়ে বিজেপির ভোটবাক্সে ব্যাপক ধসের ইঙ্গিত থাকলেও তা হয়নি। দ্বিতীয়ত, উত্তর-পূর্বের রাজ্যগুলোতে নিজেদের আসন ধরে রেখেছে বিজেপি এবং তাদের সহযোগী দলগুলো। গোবলয়ে যে সামান্য সংখ্যক আসন কমেছে, সেই ক্ষতি মেরামত হয়েছে পশ্চিমবঙ্গ, ওড়িশা ও বিহারের মতো রাজ্যে। দাক্ষিণাত্যে বিজেপি কখনই শক্তিশালী ছিল না। তবু, কর্নাটকে ভালো করতে চলেছে এনডিএ জোট। এই সব কিছুর যোগফলেই বিপর্যয়ের মুখে কংগ্রেসসহ বিরোধী দলগুলো। রাজনৈতিক পর্যক্ষেকদের মতে, বিজেপির পেশাদারিত্বের কাছে হেরে গেছে অন্য দলগুলো। তাছাড়া বিজেপি যে পরিমাণ রিসোর্স নিয়োগ করেছিল তা আর কেউ করতে পারেনি। এ সবেরই যোগফল এই ফলাফল।

 

প্রচ্ছদ এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

Issue 28. Year 12. 10-16 Oct.2025

Issue 28. Year 12. 10-16 Oct.2025

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top