|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. বইমেলায় অর্ধশতাধিক প্রবাসী লেখকের বই: ব্যাপক সাড়া

বইমেলায় অর্ধশতাধিক প্রবাসী লেখকের বই: ব্যাপক সাড়া


প্রকাশিত হয়েছে : ২৩ ফেব্রুয়ারি ২০১৯

জাকির হোসেন কয়েছ : প্রবাসে থেকেও বাংলাদেশের সাহিত্যাঙ্গন সমৃদ্ধ করতে ভূমিকা রাখছেন ব্রিটিশ বাংলাদেশীরা। চরম খাটাখাটুনির পর যেটুকু সময় পাচ্ছেন, তা ব্যয় করছেন লেখালেখিতে। বছরব্যাপী নীরবে-নিভৃতে চালিয়ে যাওয়া এসব সৃজনশীল কর্মের প্রতিফলন ঘটে ঢাকার বাংলা একাডেমির বইমেলা এলে। মেলা উপলক্ষে প্রবাসী সাংবাদিক, কবি, প্রাবন্ধিকেরা বই প্রকাশ করে থাকেন। প্রবাসী লেখকের বই কিনতে পাঠকদের মধ্যে বেশ আগ্রহ থাকে। এবারের একুশে বই মেলাকে কেন্দ্র করে প্রবাসী লেখকদের অর্ধশতাধিক বই প্রকাশ হয়েছে।

এবারের বইমেলায় একাধিক বই বেরিয়েছে- এমন অনেক গ্রন্থের লেখক এ প্রতিবেদকের সাথে আলাপকালে জানিয়েছেন, বিলেতের কর্মব্যস্ত সময়ের ফাঁকে ফাঁকে তারা নিয়মিত সাহিত্যচর্চা করেন। বিলেতে অনেকগুলো সাহিত্য সংগঠন রয়েছে। এসব সংগঠন কবি সাহিত্যিকদেরকে লেখালেখিতে প্রেরনা জুগায়। তবে তারা আশা করেন, প্রবাসে যেসকল টিভি ও প্রিন্ট মিডিয়া রয়েছে সেগুলি যদি নিয়মিত এ সকল বই নিয়ে অনুষ্ঠান কিংবা ফিচার প্রকাশ করে তাহলে লেখকেরা আরো উৎসাহিত হবেন। পাঠকও তাদের বই পড়তে আগ্রহী হবে।

যুক্তরাজ্য প্রবাসী কবি সাহিত্যিকদের মধ্যে অনেকেরই বই একুশের বই মেলায় প্রকাশিত হয়েছে। তাদের মধ্যে যাদের তথ্য পাওয়া গেছে তারা হচ্ছেন কবি শামীম আজাদের চূর্ণ কবিতা, কইন্যা কিচ্ছা, একলা জেগে রই, তৌহিদ শাকিলের ‘‘ নঞর্থক মেঘ তুমি ছুঁয়ে যাও’, কবি দিলু নাসের এর অনন্ত রক্তের ঝুঁটি ও সুন্দরের ক্রীতদাস, কবি ওয়াহিদ জালালের নির্বাচিত কবিতা, তুমি আমার, আত্মকাব্যসমগ্র ও মায়া নামে চারটি গ্রন্থ প্রকাশিত হয়েছে, প্রকাশিত হয়েছে কবি মিলটন রহমানের লিটলম্যাগ আন্দোলন, মুক্তিযুদ্ধের গল্প ও চূর্ণপক্ষ নামের তিনটি গ্রন্থ, সাংবাদিক সিদ্দিকুর রহমান নির্ঝরের জীবনের জলছবি, কবি সাংবাদিক ও কাউন্সিলার শাহ সোহেল আমিনের তিনটি নাটক ও পাঁচশত গান নিয়ে প্রকাশিত হয়েছে শাহ সোহেল গীত সমগ্র-১ এবং শাহ সোহেল গীত সমগ্র ২।
পেশায় আইনজীবী হয়েও নিয়মিত লেখালেখি চালিয়ে যাচ্ছেন ব্যারিস্টার মোহাম্মদ আব্দুশ শহিদ। লেখালেখির জগতে তিনি শহীদ শতাব্দী নামে পরিচিত। এবারের বই মেলায় বিচ্ছেদের সমিকরণ নামে প্রকাশিত হয়েছে তার একটি কবিতার বই। তালুকদার রায়হানের ‘ভালোমন্দে ভালো থেকো’ বইটি বেড় সাড়া জাগিয়েছে। ‘সংবিবদ্ধ নসিহত’ নামে এবারও আরেকটি কবিতার বই প্রকাশ করেছেন কবি মোহাম্মদ ইকবাল। এদিকে বিগত কয়েক বছরের ধারাবাহিকতায় এবারও ‘রোদের জখম’ ও ‘কদম আলী লন্ডন ব্রিজ’ নামে আরো দুটো বই প্রকাশিত হয়েছে কবি এম মোশাহিদ খান এর। সাগর রহমানের ‘দুই ভুত অদ্ভুত’ ও কৃষ্ণপক্ষের দিনরাত্রি, একেএম আব্দুল্লাহ’র ই-মেইল বডিতে সময়ের অনুবাদ, কামরুল বশির এর জনারন্যে শুনিলে সহিমের ডাক, আবু মকসুদ এর আহত ঐতিহ্যের নদী, শামীম আহমদ এর বাতাসের পায়ে শব্দের খুভুর, বিন্দু থেকে বৃত্ত, ফাহমিদা ইয়াসমিন এর ডায়রীর শেষ পাতা ও ফুল ফুটে পাখি উড়ে, আসমা মতিন এর হরিৎ প্রান্তরের মেয়ে, উদয় শংকর দূর্জয়ের ওয়েস্টার্ন অ্যভিনিউর অরন্য দিন, এনায়েত বসুল এর রহস্যে ঘেরা মহেঞ্জাদারো, ফিরে দেখা ছেচল্লিশের দাঙ্গা, একুশের চিঠি ও গুলতি অলা ভাষা আন্দোলন এবং মুক্তিযুদ্ধের গল্প, শেখ রানার ম্যারাডোনার আত্মজীবনী বাংলায়। এছাড়াও অনেক লেখকের বই প্রকাশিত হয়েছে।

 

প্রচ্ছদ এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

Issue 28. Year 12. 10-16 Oct.2025

Issue 28. Year 12. 10-16 Oct.2025

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top