|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. ১ কোটি ১৮ লাখ টাকার সরকারী বরাদ্দ, জগন্নাথপুরে ব্রিটিশ-বাংলা এডুকেশন গবেষণা সেন্টারের নির্মাণ কাজ শুরু

১ কোটি ১৮ লাখ টাকার সরকারী বরাদ্দ, জগন্নাথপুরে ব্রিটিশ-বাংলা এডুকেশন গবেষণা সেন্টারের নির্মাণ কাজ শুরু

প্রকাশিত হয়েছে : ২৫ জানুয়ারি ২০১৯

জগন্নাথপুর উপজেলায় ব্রিটিশ বাংলা এডুকেশন গবেষণা সেন্টারের কাজ শুরু হয়েছে। গত ১৬ জানুয়ারি বুধবার থেকে ১ কোটি ১৮ লাখ টাকা বরাদ্দে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে তিনতলা বিশিষ্ট ভবনের একতলা ভবনের কাজ শুরু হয়। গত বছরের ১৫ মার্চ বর্তমান পরিকল্পনা মন্ত্রী (তৎকালীন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী) এমএ মান্নান এ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের ট্রাস্টি ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের জগন্নাথপুর উপজেলা কার্যালয় সূত্র জানায়, জগন্নাথপুর উপজেলার শিক্ষার উন্নয়নে কাজ করা যুক্তরাজ্যভিত্তিক সংগঠন জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্ট ১৯৯৯ সাল থেকে জগন্নাথপুর উপজেলার শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করে আসছে। ট্রাস্টের দাবির প্রেক্ষিতে সরকার গত বছর জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের গবেষণা কেন্দ্র নির্মাণের জন্য এক কোটি ২৫ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়।

জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের সাধারণ সম্পাদক মহিব চৌধুরী বলেন, গত ২০ বছরে আমরা এ উপজেলার ২০ হাজার শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদানের মাধ্যমে উৎসাহ দিযয়ে আসছি। আগামীতে এ সেন্টারের মাধ্যমে শিক্ষার মানন্নোয়নে শিক্ষকদের প্রশিক্ষণ ও শিক্ষার্থীদের কম্পিউটার প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। থাকবে একটি সমৃদ্ধ লাইব্রেরি। লন্ডনের লাইব্রেরি সেন্টারের আদলে আমরা এ সেন্টারটি চালাতে চাই।

জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের সভাপতি আশিক চৌধুরী বলেন, যুক্তরাজ্যে জগন্নাথপুর উপজেলার বাসিন্দা ১৫৩ জন প্রবাসী ট্রাস্টি হিসেবে রয়েছেন। ট্রাস্টের তহবিলে চার কোটি টাকা রয়েছে। তিনি বলেন, ট্রাস্টের নিজস্ব ১৫ শতাংশ জায়গার ওপর সরকারি অর্থায়নে সেন্টারটি বাস্তবায়ন হচ্ছে। এর কাজ শেষ হলে আরো ব্যাপকভাবে জগন্নাথপুর উপজেলার শিক্ষার অগ্রগতিতে কাজ করবে ট্রাস্ট।

জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহ্ফুজুল আলম মাসুম বলেন, সরকারি অনুদানে ঠিকাদারী প্রতিষ্ঠান স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে সেন্টার নির্মাণ কাজ করছে। আমরা তদারকি করছি। তিনি বলেন, এটি জগন্নাথপুর শিক্ষা ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখবে বলে মনে করছি। এ সময় উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহ্ফুজুল আলম, ট্রাস্টের সভাপতি আশিক চৌধুরী, সাধারণ সম্পাদক মহিব চৌধুরী, ট্রাস্টি নুরুল হক লালা, মোবারক আলী, আনহার মিয়া,আব্দুন নূর, ঠিকাদার আব্দুর রহিম প্রমুখ।

প্রচ্ছদ এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

Issue 28. Year 12. 10-16 Oct.2025

Issue 28. Year 12. 10-16 Oct.2025

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top