|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. রেজা কিবরিয়ার বাড়িতে অভিযান, রাস্তায় হাজার হাজার সমর্থক

রেজা কিবরিয়ার বাড়িতে অভিযান, রাস্তায় হাজার হাজার সমর্থক


প্রকাশিত হয়েছে : ২৭ ডিসেম্বর ২০১৮

দেশ ডেস্ক: হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) নির্বাচনী এলাকায় ঐক্যফ্রন্ট প্রার্থী ড. রেজা কিবরিয়ার বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশ। বিকাল পৌনে পাঁচটায় দেবপাড়া ইউনিয়নের জালালসাফ গ্রামে অভিযান চালানো হয়। এসময় দ্বিতলবিশিষ্ট বাড়ির তালা ভেঙে প্রতিটি কক্ষ তল্লাশি করে পুলিশ। খবর পেয়ে ড. রেজা কিবরিয়া গণসংযোগ থেকে ফেরার পথে বড়ভাকৈড় ইউনিয়নের কাজীর বাজার নামক এলাকায় তার গাড়িবহর আটকে দেয় আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশ গাড়ি বহরের সঙ্গে থাকা অর্ধশতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করে।

এসময় ড. রেজাকে গাড়ি থেকে নামানোর চেষ্টা করলে বিএনপির নেতাকর্মীরা মানবঢাল তৈরি করে তাকে রক্ষা করেন। পুলিশের একাধিক কর্মকর্তা ড. রেজার সঙ্গে দুর্ব্যবহার করেন মর্মে অভিযোগ করেন বিএনপি নেতাকর্মীরা। এ খবর ছড়িয়ে পড়লে ওই এলাকার কয়েক হাজার জনতা সড়কে ব্যারিকেড তৈরি করে।

অবস্থা বেগতিক দেখে আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন পিছু হটতে বাধ্য হয়। পুলিশের দাবি, নিয়মিত অভিযানের অংশ হিসেবেই পলাতক মামলার গ্রেপ্তারি পরওয়ানভুক্ত আসামির খোঁজে ড. রেজার বাড়ি ও গাড়ি বহরে তল্লাশি চালানো হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বুধবার সকাল থেকে ড. রেজা কিবরিয়া উপজেলার পূর্ব ও পশ্চিম বড়ভাকৈড় এলাকায় বিএনপি নেতাকর্মীদের নিয়ে গণসংযোগে যান। এসময় একাধিক পথসভায় বক্তব্য দেন তিনি। তাঁর সঙ্গে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান শেফুর নেতৃত্বে বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। নির্বাচনী গণসংযোগ চলাকালে তিনি তার বাড়িতে পুলিশের অভিযানের খবর পেয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন। ড. রেজা বলেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ পরাজয়ের আশঙ্কায় পাগল হয়ে গেছে। প্রতিদিন রাতে নির্বাচনী এলাকায় ঘরে ঘরে তল্লাশি চালাচ্ছে। গ্রেপ্তার আতঙ্কে থাকা নেতাকর্মীকে এলাকা ত্যাগের হুমকি দেয়া হচ্ছে। এভাবে একটা দেশ চলতে পারে না। আমার গাড়ি বহর থামিয়ে অর্ধশতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। এসব করে আমাকে নির্বাচনের মাঠ থেকে সরানো যাবে না। ৩০শে ডিসেম্বর ভয়কে জয় করে বিপুলসংখ্যক ভোটার অবশ্যই ভোটকেন্দ্রে উপস্থিত হবেন। আমিও এলাকায় অবস্থান করব। তিনি মিথ্যা ও গায়েবি মামলায় নেতাকর্মীকে গ্রেপ্তারের নামে ভোটারদের ভয় দেখানো থেকে বিরত থাকার জন্য পুলিশ প্রশাসনের প্রতি আহ্বান জানান।

ড. রেজার বাড়িতে পুলিশের অভিযান নিয়ে থানার ওসি মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, বিভিন্ন মামলায় পলাতক আসামিরা জাতীয় ঐক্যফ্রন্ট প্রার্থী ড. রেজা কিবরিয়ার বাড়িতে জড়ো হওয়ার খবর পেয়ে অভিযান চালানো হয়েছ। এ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই।

ওদিকে, একাধিক দায়িত্বশীল সূত্র জানায়, ড. রেজার নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান শেফু, নির্বাচন পরিচলনা কমিটির সন্বয়ক উপজেলা ছাত্রদলের আহবায়ক হারুনুর রশীদ হারুন, যুগ্ম আহ্বায়ক রায়েছ চৌধুরীকে গ্রেপ্তারের জন্য চেষ্টা চালাচ্ছে পুলিশ। এছাড়াও বিএনপি অধ্যুষিত বিভিন্ন এলাকায় অভিযান চালানো হচ্ছে। ঐক্যফ্রন্ট প্রার্থী ড. রেজার দাবি গ্রেপ্তার এড়াতে গ্রামে গ্রামে রাতে পাহারা দিয়ে রাত্রিযাপন করছে বিএনপি নেতাকর্মী। এর পরও পুলিশের অব্যাহত অভিযান থেকে রেহাই পাওয়া যাচ্ছে না। এ নিয়ে সাধারণ ভোটারদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

 

প্রচ্ছদ এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

Issue 28. Year 12. 10-16 Oct.2025

Issue 28. Year 12. 10-16 Oct.2025

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top