‘বড়লেখা-জুড়ী’ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন নাসির উদ্দিন আহমদ মিঠু
প্রকাশিত হয়েছে : ০৭ ডিসেম্বর ২০১৮
সিলেট প্রতিনিধি: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনে বিএনপির দলীয় চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন মৌলভীবাজার জেলা বিএনপির সহ সভাপতি নাসির উদ্দিন আহমদ মিঠু।
৭ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে থেকে নিজেদের জন্য ২০৬ আসনে চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনে সাবেক প্রতিমন্ত্রী ও কেন্দ্রীয় বিএনপি নেতা এডভোকেট এবাদুর রহমান চৌধুরী এবং জেলা বিএনপির সহ সভাপতি নাসির উদ্দিন আহমদ মিঠুকে দলীয় মনোনয়ন দিয়েছিলো বিএনপি।
এর মধ্যে গত ২ ডিসেম্বর রোববার হলফনামায় আয়কর রির্টান কপির অনুলিপি জমা না দেওয়ায় কারণে বিএনপি প্রার্থী এবাদুর রহমান চৌধুরীর মনোনয়নপত্র বাতিল করেন মৌলভীবাজার রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক তোফায়েল ইসলাম। পরে প্রার্থিতা ফিরে পেতে গত ৪ ডিসেম্বর মঙ্গলবার নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেন তিনি। আজ শুক্রবার আপিলে তাঁর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।
কিন্তু তার আগে শুক্রবার মধ্য রাতে এডভোকেট এবাদুর রহমান চৌধুরীর ফেসবুক পেজ থেকে দলীয় মহাসচিবকে লেখা একটি চিঠি পোস্ট করা হয়। চিঠিতে তিনি আকস্মিক ভাবে তাঁর শরীর খারাপ হওয়ায় নির্বাচনে প্রার্থী হওয়া সম্ভব হচ্ছে না বলে দল থেকে মনোনয়ন না দেওয়ার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানান।

