|
  • Media Packs
  • Our Team
  • Contact Us
logo

  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  • ইউকে
  • কমিউনিটি
  • বাংলাদেশ
  • বিশ্বজুড়ে
  • সিলেট
  • মুখোমুখি
  • মুক্তমত
  • ইসলাম
  • সাহিত্য
  • খেলাধুলা
  • স্বাস্থ্য
  • প্রিন্ট ভার্সন
  • English
  • আর্কাইভ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. যেসব শর্তে সিলেটে জাতীয় ঐক্যফ্রন্টকে সমাবেশের অনুমতি

যেসব শর্তে সিলেটে জাতীয় ঐক্যফ্রন্টকে সমাবেশের অনুমতি


প্রকাশিত হয়েছে : ২১ অক্টোবর ২০১৮

সিলেট, ২১ অক্টোবর: অবশেষে ২৪ অক্টোবর সিলেটে জাতীয় ঐক্যফ্রন্টকে সমাবেশ করার অনুমতি দিয়েছে পুলিশ। তবে এ জন্য ঐক্যফ্রন্টকে ১৪টি শর্ত জুড়ে দেয়া হয়েছে।

রোববার সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদকে লিখিতভাবে এ অনুমোদনের বিষয়টি জানান নগর পুলিশের বিশেষ শাখার উপকমিশনার।

মহানগর পুলিশ কমিশনার মো. গোলাম কিবরিয়া সমাবেশের অনুমতির বিষয়টি নিশ্চিত করেছেন।

জাতীয় ঐক্যফ্রন্টকে দেয়া শর্তগুলো হলো-

১। অনুষ্ঠানের স্থলে পর্যাপ্ত সংখ্যক নিজস্ব পুরুষ-মহিলা স্বেচ্ছাসেবক নিয়োগ করতে হবে।

২। রাষ্ট্রবিরোধী কোনো ধরনের বক্তব্য ও বিবৃতি দেয়া যাবে না।

৩। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে, কিংবা ধর্মীয় অনুভূতি বা মূল্যবোধের ওপর আঘাত হানে- এ ধরনের বক্তব্য ও বিবৃতি প্রদান বা কোনো ব্যানার ফেস্টুন, প্লেকার্ড প্রদর্শন করা যাবে না।

৪। জনসাধারণের চলাচলের রাস্তায় কোনো প্রকার প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না।

৫। নির্ধারিত স্থানে নির্দিষ্ট সময়ের মধ্যে (২টা থেকে ৫টা) কর্মসূচি সম্পন্ন করতে হবে।

৬। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে জানমালের ক্ষয়ক্ষতি করার আশঙ্কা সৃষ্টি করে- এ ধরনের বক্তব্য প্রদান করা যাবে না বা এরূপ কথাসম্বলিত ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড প্রদর্শন করা যাবে না।

৭। মাইক, শব্দযন্ত্র ব্যবহারের ফলে আশপাশের লোকজনের যাতে কোনো ধরনের অসুবিধা না হয় তা নিশ্চিত করতে হবে।

৮। ব্যাগ, সিগারেট, দিয়াশলাই, লাইটার ইত্যাদি নিয়ে অনুষ্ঠানস্থলে প্রবেশ করা যাবে না।

৯। কোনো ধরনের লাঠিসোঁটা, ধারালো অস্ত্র কিংবা লাঠি সংযুক্ত ব্যানার, ফেস্টুন ইত্যাদি বহন করা যাবে না।

১০। কোনো ধরনের বৈধ অস্ত্র সঙ্গে আনা বা বহন করা যাবে না।

১১। সুরমা পয়েন্ট থেকে তালতলা পয়েন্ট পর্যন্ত রাস্তার উভয়পাশে কোনো গাড়ি পার্কিং করা যাবে না।

১২। অনুষ্ঠানস্থলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটলে আয়োজনকারী কর্তৃপক্ষ দায়ী থাকবে।

১৩। এসব শর্তাবলীর যে কোনো একটি বা একাধিক শর্ত লঙ্ঘন বা অমান্য করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

১৪। কর্তৃপক্ষ কোনো কারণ দর্শানো ব্যতিরেকে উক্ত অনুমতি আদেশ বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করে।

এসব শর্তগুলো মানলে সিলেট রেজিস্ট্রারি মাঠে প্রথমবারের মতো সমাবেশ করতে পারবে জাতীয় এক্যফ্রন্ট।

এর আগে গত ২৩ অক্টোবর সিলেট রেজিস্ট্রারি মাঠে সমাবেশ করার অনুমতি চায় ঐক্যফ্রন্ট। ওইদিন অনুমতি না পেয়ে পরদিন একই স্থানে সমাবেশ করার জন্য অনুমতি চাওয়া হয়।

সে আবেদনও ঝুলিয়ে রাখে পুলিশ প্রশাসন। এ অবস্থায় রোববার দুপুরে হাইকোর্টে রিট করেন বিএনপি নেতা আলী আহমদ। সোমবার এই রিটের শুনানির তারিখ ধার্য করেন আদালত। তবে শুনানির আগেই পুলিশ সমাবেশের অনুমতি দেয়।

গত ১৩ অক্টোবর বিএনপিকে নিয়ে গণফোরামের সভাপতি, জাতীয় ঐক্যপ্রক্রিয়ার আহ্বায়ক ও বিশিষ্ট আইনজীবী ড. কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্টের আত্মপ্রকাশ হয়। ঐক্যপ্রক্রিয়া, নাগরিক ঐক্য ও জেএসডি যুক্ত রয়েছে ঐক্যফ্রন্টে।

 

প্রচ্ছদ এর আরও খবর
অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

অসহায় মানুষের পাশে দাঁড়াতে ফ্রেন্ডস অব বাংলাদেশ ইউকের নৈশভোজ ও সাংস্কৃতিক সন্ধ্যা

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য মিছবাহ জামালের মা হুসনে আরা বেগমের ইন্তেকাল : ক্লাব নেতৃবৃন্দের শোক

Issue 28. Year 12. 10-16 Oct.2025

Issue 28. Year 12. 10-16 Oct.2025

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

লন্ডনে ‘ই-ইমামস’ ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা : ইসলামি সেক্টরের চাকরি প্রার্থীদের জন্য সুখবর

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

আনন্দ-উচ্ছ্বাসে শেষ হলো লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট ২০২৫ : ওয়ানবাংলা চ্যাম্পিয়ন, চ্যানেল এস রানার আপ

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

ইস্ট হ্যান্ডস ব্যাডমিন্টন টুর্নামেন্ট রেকর্ড অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে সমাপ্ত

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

টাওয়ার হ্যামলেটসে শিশুদের জন্য উচ্চাকাঙ্ক্ষী আর্লি হেল্প স্ট্র্যাটেজি চালু : গর্ভাবস্থা থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত পরিবারকে সহায়তা

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

শাহেদ রাহমান সম্পাদিত ম্যাগাজিন ও কাব্যসংকলন প্রকাশ

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

এমসিএর দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্যের লীডস ও ব্রাডফোর্ড শাখার নতুন কমিটি গঠন

To place an advert here,
Please call on 020 3540 0942

Editor: Taysir Mahmud

Weekly Desh : 53A Mile End Road, London E1 4TT,
Contact us: 020 3540 0942, Mobile: 07940 782 876
Email: info@weeklydesh.co.uk (News)
Email: advert@weeklydesh.co.uk (Advertisement)
Email: editor@weeklydesh.co.uk (Editorial inquiry)

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top